আগা খানের বাড়িতে অবকাশ যাপন নিয়ে তদন্তের মুখে কানাডার প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ১৫:১২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৫:১৭

জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অবকাশ যাপন নিয়ে বিতর্কের মুখে তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটির ফেডারেল এথিকস কমিশনার। নতুন বছরের শুরুতে অবকাশ যাপনের জন্য জাস্টিন ট্রুডোর পরিবার ধনকুবের এবং আধ্যাত্মিক নেতা আগা খানের বাহামা দ্বীপপুঞ্জের বাড়িতে গিয়েছিল।

কানাডার ফেডারেল এথিকস কমিশনার এখন তদন্ত করে দেখবেন, জাস্টিন ট্রুডো’র অবকাশ যাপনের জন্য আগা খানের ব্যক্তিগত দ্বীপে যাওয়া কোনও স্বার্থের সংঘাত তৈরি করে কিনা।

জাস্টিন ট্রুডো অবশ্য বলেছেন, তিনি যে কোনও প্রশ্নের উত্তর দিতে তৈরি আছেন। গত সপ্তাহের প্রাথমিক তদন্তের পর এথিকস কমিশনার জানিয়েছেন, প্রধানমন্ত্রী কোনও নীতি ভঙ্গ করেছেন কিনা সে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে।

জাস্টিন ট্রুডো স্বীকার করেছেন যে, তিনি আগা খানের ব্যক্তিগত হেলিকপ্টার ব্যাবহার করেছেন।

আগা খান পরিবারের সঙ্গে আগে থেকেই ট্রুডো পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

আগা খান ফাউন্ডেশন কানাডায় লবিস্ট বা তদবীরকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। গত কয়েক দশকে আগা খান ফাউন্ডেশন কানাডার বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লবিস্ট ফি হিসেবে শত-শত কোটি ডলার গ্রহণ করেছে।

কানাডার আইন অনুযায়ী সে দেশের কোনও মন্ত্রী কারও কাছ থেকে কোনও উপহার কিংবা বিনামূল্যে ভ্রমণ গ্রহণ করতে পারবেন না। এখনও পর্যন্ত কানাডার কোনও প্রধানমন্ত্রীকে এ ধরনের নীতি ভঙ্গের জন্য অভিযুক্ত করা হয়নি। তবে এ ধরনের অভিযোগ জাস্টিন ট্রুডোর ইমেজের জন্য খানিকটা বিব্রতকর হতে পারে। কারণ ব্যক্তিগত আচরণ এবং সহজে জনসাধারণের সাথে মেশার জন্য কানাডার প্রধানমন্ত্রীর বেশ সুনাম রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম