শুভকামনায় আনুষ্ঠানিক বিদায়

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ০৮:৩৫আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৪:৫৫
image




শুভকামনায় আনুষ্ঠানিক বিদায়
মার্কিন রাজনীতির ইতিহাসের সাড়া জাগানো প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদ শেষ করার পর বহু আলোচনা আর বহু তর্ক বিতর্কের জন্ম নিয়ে বিদায় নিতে যাচ্ছেন ওবামা। সবশেষ সংবাদ সম্মেলনে তাই সাংবাদিকদের শুভকামনা জানিয়ে বিদায় চিহ্স দেখান তিনি। গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের অপরিহাযর্ঙ ভূমিকার কথা বলেছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওবামার শেষ সংবাদ সম্মেলনের খবর দিয়েছে।
বিদায়ী এই সংবাদ সম্মেলনে প্রায় এক ঘন্টা কথা বলেন ওবামা।কথা বলেন থেমে থেমে । হোয়াইট হাউজ প্রেস কর্পসকে ধন্যবাদ দেন তিনি।
মাঝে মধ্যে তাঁর কন্ঠ হতাশাজনক শোনালেও প্রেসিডেন্ট ওবামা বলেন, হোয়াইট হাউজে সাংবাদিকরা থাকায় তাঁর কাজকর্ম আরো সুনিপুনভাবে করাটা সহজ হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমেরিকার আপনাদেরকে দরকার। মার্কিন গণতন্ত্র রক্ষায় আপনাদেরকে দরকার’।
প্রেসিডেন্ট হিসেবে শেষ সংবাদ সম্মেলনে মার্কিন-রাশিয়া সম্পর্ক, ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াসহ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন ওবামা। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন পরামর্শ।তবে ওবামার শেষ সংবাদ সম্মেলনে সব ছাপিয়ে সমালোচনা তীর ছিল চেলসি ম্যানিংয়ের সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্তকে ঘিরে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করেছিলেন বারাক ওবামা। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথম মেয়াদে ক্ষমতায় আসেন। এর পর ২০১২ সালে দ্বিতীয় দফায়ও বিজয়ী হন। শুরু থেকেই বিভিন্ন বিরোধিতা ও সমালোচনার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। 
২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে ওবামার শেষ সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নই ছুড়ে দেওয়া হয়েছে বিদায়ী প্রেসিডেন্টের প্রতি।

/বিএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম