হুমকি মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৭, ১১:৩০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১২:১৯

হুমকি মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ যে কোনও ধরনের হুমকি মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। সোমবার মুলতান গ্যারিসনে কমান্ডো বাহিনীর স্ট্রাইক কোর পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক ডন।

জেনারেল বাজওয়া বলেন, সেনারা যেমন হয় সেনাবাহিনীও সে রকমই হয়।

তিনি বলেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। তিনি একে রণপ্রস্তুতির ক্ষেত্রে মূল্যবান অর্জন হিসেবে অভিহিত করেন।

প্রচলিত যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাদের প্রস্তুতিরও প্রশংসা করেন জেনারেল বাজওয়া। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী একটি সাহসী ও পেশাদার বাহিনী।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের