দুর্নীতির ধারণা সূচকে এক পয়েন্ট এগিয়েছে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৭, ১২:২৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১২:৪৩
image


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের লোগো জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০১৬ সালের দুর্নীতি সূচকের স্কোরের দিক দিয়ে আগের চেয়ে এক পয়েন্ট এগিয়েছে বাংলাদেশ। সূচকের ১০০ মানদণ্ডের মধ্যে ২০১৬ সালে বাংলাদেশের স্কোর বা নম্বর ২৬। আগেরবার সে স্কোর ছিল ২৫। শূন্য থেকে ১০০ স্কোরের ভিত্তিতে এ তালিকা করা হয়। যাদের স্কোর ০ তাদেরকে প্রচণ্ডরকমের দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শনাক্ত করা হয়। আর ১০০ স্কোরপ্রাপ্তদেরকে খুব স্বচ্ছ হিসেবে দেখা হয়। 



তালিকায় থাকা ১৭৬টি দেশের মধ্যে ৬৯ শতাংশ দেশের স্কোর ৫০ এর নিচে। বুধবার (২৫ জানুয়ারি) টিআই-এর প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০১৬ সালে মোট ১৭৬টি দেশের মধ্যে ভালো থেকে খারাপের দিকে ক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৫তম। গতবার ১৬৮টি দেশের মধ্যে ভালো থেকে খারাপের দিক অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯তম।  আর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় অর্থাৎ খারাপ থেকে ভালোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৫ তম। গতবার তা ১৩ তম ছিল।

এবারের সূচক অনুযায়ী,বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড। দেশ দুটির স্কোর ৯০। এর পরই আছে ফিনল্যান্ডের অবস্থান। 

টিআইর প্রতিবেদন অনুযায়ী,২০১৬ সালে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান। ১৫ পয়েন্ট পেয়ে দেশটির অবস্থান ১৬৯তম। 

এবারের তালিকায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। দেশটির পয়েন্ট ১০। এর পরই আছে দক্ষিণ সুদানের অব্স্থান। দেশটি পেয়েছে ১১ পয়েন্ট। 

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম