সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলায় নিহত ১৩, এখনও চলছে গোলাগুলি

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৭, ১৪:০৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৪:৪৯
image

হোটেলে বিস্ফোরণের সময় ধারণ করা ছবি সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এখনও সেখান থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

বুধবার মোগাদিসুর দায়াহ হোটেলের প্রবেশপথে পরপর একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলাসহ দুটি বিস্ফোরণ হয়। এরপর সন্দেহভাজন জঙ্গিরা হোটেলে প্রবেশ করে। 

পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ আহমেদ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুটি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক জনগণসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
ওই হোটেলটি দেশটির পার্লামেন্টের কাছেই অবস্থিত। এটি রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও উদ্যোক্তাদের কাছ বেশ জনপ্রিয়।

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হামলা চালানোর সময় সোমালিয়ার কয়েকজন পার্লামেন্ট সদস্যস, সাংবাদিকহ বেশকিছু মানুষ ওই হোটেলে উপস্থিত ছিলেন। 

হোটেলের গেইটে চালানো হয় গাড়ি বোমা হামলা

আফ্রিকাভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব এই হামলায় দায় স্বীকার করেছে। জঙ্গি সংগঠনটির পরিচালিত আন্দালুস রেডিওতে আল-শাবাব বলেছে, ‘আমাদের সশস্ত্র যোদ্ধারা ওই হোটেলে হামলা চালিয়েছে। আর এখন তারা সেখানে লড়ছে।’

এই হামলায় এখনও হতাহত কোনও খবর পাওয়া যায়নি। তবে কয়েকজন সাংবাদিক আহত হওয়ার কথা জানা গেছে।

মোগাদিসুর পুলিশ প্রধান মেজর আলী হুসেইন বলেন, ‘গোলাগুলি চলছে। এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব হচ্ছে না।’

উল্লেখ্য, সোমালিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে আত্মঘাতী বোমা হামলাসহ বেশ কয়েকটি ভয়াবহ জঙ্গি হামলা চালিয়েছে আল-শাবাব।

সূত্র: আল-জাজিরা। 

/এসএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম