কোয়ালকমের বিরুদ্ধে অ্যাপলের মামলা

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৭, ১৩:৫৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৩:৫৯

মোবাইল চিপ নির্মাতা কোয়ালকমের বিরুদ্ধে একশ কোটি ইউয়ানের (১৪ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার) মামলা ঠুকে দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। চিপ নির্মাতা হিসেবে এই খাতে কোয়ালকমের নিজস্ব প্রভাবের অপব্যবহারের অভিযোগ এনে অ্যাপল এই মামলা দায়ের করেছে। কোয়ালকমের বিরুদ্ধে অ্যাপলের মামলা
চীনের রাজধানী বেইজিংয়ের ইন্টেলেকচুয়াল প্রপার্টি আদালত বুধবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এছাড়া, বিভিন্ন প্যাটেন্টের লাইসেন্স সস্তায় দেওয়ার প্রতিশ্রুতি না রাখার কারণে কোয়ালকমের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে অ্যাপল।
খবরে বলা হয়, অ্যাপল ও স্যামসাংয়ের মোবাইল ডিভাইসের মডেম চিপের অন্যতম সরবরাহকারী কোয়ালকম। কোয়ালকমের বার্ষিক রাজস্বের ৪০ শতাংশই আসে এই দুই কোম্পানির কাছ থেকে।
কোম্পানিটি তাদের বিরুদ্ধে দায়ের করা অ্যাপলের মামলা প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছে, তারা এখনও মামলার বিস্তারিত তথ্য জানতে পারেনি।
কোম্পানিটির নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট ডন রজেনবার্গ বলেছেন, তাদের অপর গ্রাহকদের মতোই অ্যাপলকে একই শর্তাবলীর কথা বলা হয়েছিল। রজেনবার্গ এক বিবৃতিতে বলেন, অ্যাপল যে মামলা করেছে সেটা প্রকৃতপক্ষে কোয়ালকমকে কম টাকা দেওয়ার অপচেষ্টার অংশ।
অ্যাপলের এই মামলার ঘটনা মূলত কোয়ালকমের বিরুদ্ধে মার্কিন ফেডরেল ট্রেড কমিশনের (এফটিসি) অভিযোগ দায়ের সিদ্ধান্ত অনুসরণ করেই এসেছে। ওই অভিযোগে ফেডারেল ট্রেড কমিশন বলেছে, মোবাইল ফোনের বাজারে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে কোয়ালকম কৌশল অবলম্বন করে থাকে।
এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে একই ধরনের একটি মামলা করেছিল অ্যাপল। ক্যালিফোর্নিয়ায় দায়ের করা ওই মামলায় কোয়ালকমের বিরুদ্ধে মোবাইল চিপের দাম বেশি রাখার অভিযোগ করে অ্যাপল।
কোয়ালকম এর আগে জানিয়েছে, তারা এফটিসি ও অ্যাপল— উভয়ের মামলার বিরুদ্ধেই লড়াই করবে। সূত্র: রয়টার্স।
/টিআর/এএ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম