গোপন কারাগার পরিচালনাকারী জিনাকে সিআইএ'র উপপরিচালক করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৩
image

সিআইএ`র সদর দফতর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর গোপন ও বিতর্কিত কারাগার পরিচালনাকারী জিনা হাসপেলকে সংস্থাটির উপপরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে সিআইএ-এর দ্বিতীয় এ সর্বোচ্চ পদটিতে প্রথমবারের মতো কোনও নারী আসীন হতে যাচ্ছেন। সিআইএ-এর নতুন পরিচালক মাইক পম্পেওর অধীনে কাজ করবেন জিনা।
যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের হামলার পর থাইল্যান্ডে সিআইএ’র একটি গোপন কারাগার পরিচালনা করেছিলেন হাসপেল। নাম প্রকাশ না করে কয়েকজন গোয়েন্দা ও কংগ্রেসনাল কর্মকর্তা রয়টার্সকে জানান, ওই কারাগারে দুই সন্দেহভাজন আল কায়েদা সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য বিতর্কিত ওয়াটারবোর্ড পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। ওয়াটারবোর্ডিং-এর ভিডিও টেপগুলো নষ্ট করে ফেলার আদেশ দিতে কর্তৃপক্ষকে সহায়তা দিয়েছিলেন তিনি। ওয়াটারবোর্ডিং হল এক ধরনের নির্যাতন। এ পদ্ধতিতে মুখে কাপড় বেঁধে নাক দিয়ে প্রচুর পানি ঢেলে সন্দেহভাজনের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়।
জিনা হাসপেলকে পদোন্নতি দেওয়ার মধ্য দিয়ে নতুন করে সিআইএ-এর গোপন কারাগার খোলা সংক্রান্ত আশঙ্কা আরও জোরালো হয়েছে। ট্রাম্প গোপন কারাগার খুলতে চান এবং ওয়াটারবোর্ডিং পদ্ধতি ফিরিয়ে আনতে চান বলে সম্প্রতি যে ইঙ্গিত দিয়েছেন তাই জোরালো হয়ে উঠেছে। অবশ্য, সিআইএ পরিচালক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এ ধরনের জিজ্ঞাসাবাদ পদ্ধতির বিরোধী।
/এফইউ/ 

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম