বিচারের মুখে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৫

নিকোলাস সারকোজি আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বিচারের মুখোমুখি হচ্ছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। তার বিরুদ্ধে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় খরচ করা অর্থের পরিমাণ গোপনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় ব্যয় হওয়া দুই কোটি ডলার গোপন করার জন্য ভুয়া ব্যাংক হিসাব ব্যবহার করেছে নিকোলাস সারকোজি-র দল।

ফ্রান্সের রক্ষণশীল দল ইউনিয়ন ফর পপুলার মুভমেন্টের (ইউএমপি)-এর হয়ে ওই নির্বাচনে অংশ নিয়েছিলেন সারকোজি। নির্বাচনি প্রচারণার খরচ গোপন করতে বিগম্যালিয়ন নামে একটি গণসংযোগ কোম্পানির সহযোগিতা নিয়েছিল দলটি। ফলে সারকোজির বিরুদ্ধে পরিচালিত এই মামলাটি ‘বিগম্যালিয়ন স্ক্যান্ডাল’ নামে পরিচিত।

এ মামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন সাবেক এ ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, নির্বাচনে অতিরিক্ত ব্যয় সম্পর্কে তিনি সচেতন। এ মামলার বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

২০১২ সালের ওই নির্বাচনে সারকোজি-কে হারিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ফ্রাঁসোয়া ওঁলাদ। তবে এই মামলার কারণে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিতে পারছেন না সারকোজি। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের