প্রায় ৪০ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০২:০৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫২





প্রায় ৪০ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব সৌদি আরব থেকে গত চার মাসে প্রায় ৪০ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ মে) সৌদি গেজেট পত্রিকায় এ খবর বেরিয়েছে।

সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, কর্মক্ষেত্র ও বাসস্থানের নিয়ম লঙ্ঘন করায় পাকিস্তানিদের ফেরত পাঠানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জঙ্গি সংগঠন আইএস কর্তৃক পরিচালিত কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে সৌদি আরবে অবস্থানরত বেশ কয়েকজন পাকিস্তানির বিরুদ্ধে। এর মধ্যে মাদক পাচার, চুরি ও জালিয়াতির পাশাপাশি মানুষকে শারীরিকভাবে হেনস্থাও করেছেন কেউ কেউ।
সৌদি আরবের শুরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল-সাদান মনে করেন, পাকিস্তানিদের কাজে নিয়োগ দেওয়ার আগে তাদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে নেওয়া উচিত।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সন্ত্রাস ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সন্দেহভাজন ৮২ জন পাকিস্তানিকে জেলহাজতে রাখা হয়েছে। সম্প্রতি জেদ্দার আল-হারাজাত ও আল নাসীম জেলায় সংঘটিত সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার দায়ে আটককৃতদের মধ্যে নারীসহ ১৫ জন পাকিস্তানিও ছিলেন।
/জেএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম