মুসলিমরা ট্রাম্পের নিষেধাজ্ঞার টার্গেট কিনা, জানতে চায় আদালত

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৫
image

মুসলিমরা ট্রাম্পের নিষেধাজ্ঞার টার্গেট কিনা, জানতে চায় আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে ৭ মুসলিম প্রধান দেশে জারি করা সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা কোনও নির্দিষ্ট ধর্মের মানুষদের টার্গেট করে করা হয়েছে কিনা, তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত। পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা ৭ দেশ মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন অভিযোগের পক্ষে ট্রাম্প প্রশাসনের হাতে তথ্যপ্রমাণ আছে কিনা, তাও জানতে চেয়েছে আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সপ্তাহান্তে আপিল আদালতে এ নিষেধাজ্ঞার ব্যাপারে রুল জারির কথা রয়েছে।

মঙ্গলবার এই নিষেধাজ্ঞার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে মার্কিন বিচার বিভাগ। সান ফ্রান্সিসকো-ভিত্তিক নাইনথ্ ইউএস সার্কিট কোর্ট অব আপিলসে ভ্রমণ নিষেধাজ্ঞাকে সমর্থন করে ১৫ পৃষ্ঠার যুক্তিতর্কে ভ্রমণ নিষেধাজ্ঞা মুসলিমদের বিরুদ্ধে নয় জানিয়ে এটি ‘প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার আইনসম্মত ব্যবহার’ বলে দাবি করা হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানো হয়।  

মুসলিমরা ট্রাম্পের নিষেধাজ্ঞার টার্গেট কিনা, জানতে চায় আদালত

এক পর্যায়ে সান ফ্রান্সিসকোর আপিল আদালতের বিচারপতি রিচার্ড ক্লিফটন জানতে চান, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যদি বিশ্বের মাত্র ১৫ শতাংশ মুসলিম ক্ষতিগ্রস্ত হয়, তবে একে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক বলা যাবে কিনা।

এদিকে নিষেধাজ্ঞা জারি করা ৭ দেশ মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি,  এমন অভিযোগের বিপরীতে সরকারের হাতে তথ্যপ্রমাণ আছে কিনা, তাও জানতে চেয়েছে আদালত।

২৭ জানুয়ারি ট্রাম্পের স্বাক্ষর করা ভ্রমণ নিষেধাজ্ঞার ওই নির্বাহী আদেশে পরবর্তী চারমাসের জন্য সব ধরনের শরণার্থীদের ওপর আরোপ করা হয়। পরবর্তী তিন মাসের জন্য সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মুসলিমরা ট্রাম্পের নিষেধাজ্ঞার টার্গেট কিনা, জানতে চায় আদালত

শুক্রবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক ট্রাম্পের ওই নির্বাহী আদেশ স্থগিত করে রুল জারি করেন। সিয়াটলের ফেডারেল আদালতের বিচারক জেমস রবার্টসন ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক ও রাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি বলে মন্তব্য করেন।

আদালতের আদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত হয়ে যাওয়ায় নিষেধাজ্ঞাভুক্ত সাত দেশ ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন,  বৈধ ভিসাধারী নাগরিকরা পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পায়।

তবে স্থগিতাদেশের একদিন পরই শনিবার এর বিরুদ্ধে আপিল করে ট্রাম্প প্রশাসনের অধীন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আপিলে তাৎক্ষণিকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আবেদন জানানো হলেও তা অগ্রাহ্য করা হয়।  সোমবার ওই নষেধাজ্ঞার ব্যাপারে হোয়াইট হাউস ও বিচার বিভাগকে যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ দেয় আপিল আদালত।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম