নতুন ‘মুসলিম নিষেধাজ্ঞা’ জারির পরিকল্পনা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৯
image

নতুন ‘মুসলিম নিষেধাজ্ঞা’ জারির পরিকল্পনা ট্রাম্পের সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা আদালতে স্থগিতের পর এবার নতুন আরেকটি নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে ফ্লোরিডা যাওয়ার পথে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

উল্লেখ্য, ২৭ জানুয়ারি ট্রাম্প এক নির্বাহী আদেশে পরবর্তী চারমাসের জন্য সব ধরনের শরণার্থী কার্যক্রম বন্ধ করেন। এতে পরবর্তী তিন মাসের জন্য সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের (ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন) নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে সিয়াটলের এক বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও বৃহস্পতিবার সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন।

আপিল আদালতের পর এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে মার্কিন বিচার বিভাগ। তবে সুপ্রিম কোর্টে না গিয়েও ট্রাম্প নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন।

শুক্রবার ফ্লোরিডাতে যাওয়ার পথে সাংবাদিকদের সাথে আলাপকালে সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আমরা সন্দেহাতীতভাবে এ লড়াইয়ে জিতবো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এতে কিছু বেশি সময় লাগছে। তবে একেবারে নতুন করে আরেকটা আদেশ জারি করাসহ আরও অনেক পথই আমাদের সামনে খোলা আছে।’

নতুন নিষেধাজ্ঞা কেমন হবে, তা পরিষ্কারভাবে না বললেও ট্রাম্প জানিয়েছেন, আগের নিষেধাজ্ঞা ‘খুব সামান্যই পরিবর্তিত হবে’।

তবে ওই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে যাবে বলে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিয়েবাস শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, ‘স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়াসহ আইনি প্রক্রিয়ার সকল সম্ভাবনাই খোলা রয়েছে।’

স্থগিতাদেশের সপক্ষে যুক্তি দিয়ে প্রিয়েবাস আরও বলেন, ‘মার্কিন জনগণকে জঙ্গিবাদ থেকে রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নিতেই নির্বাহী আদেশ জারি করা হয়েছে।’

সূত্র: রয়টার্স, বিবিসি।

/এসএ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম