মেলবোর্নের শপিং সেন্টারে প্লেন বিধ্বস্ত

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:৩৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:২৭
image

ছোট বিমানটি মেলবোর্নের এক শপিং সেন্টারে বিধ্বস্ত হয় মেলবোর্নের উত্তরে ইজেনডন বিমানবন্দরের নিকটবর্তী শপিং সেন্টারে একটি বিমান বিধ্বস্ত হয়। এসময় বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ভিক্টোরিয়া রাজ্য সরকারের পুলিশমন্ত্রী লিসা নেভিল জানিয়েছেন, পাঁচ আরোহী বিশিষ্ট একটি বিমান কিং আইল্যান্ডে যাওয়ার পথে মঙ্গলবার সকাল ৯টায় উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

তিনি বলেন, ‘এটি খুবই মর্মান্তিক দুর্ঘটনা। এই ছোট বিমানটি ভাড়া করা হয়েছিল। আর পাঁচজন আরোহী নিয়ে এটি ইজেনডন বিমানবন্দরের নিকটবর্তী শপিং সেন্টারে বিধ্বস্ত হয়। বিমানটির ধ্বংসাবশেষ পুরো রাস্তায় ছড়িয়ে আছে।’

তবে এই দুর্ঘটনায় হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের নিশ্চিত তথ্য পেতে আরও অপেক্ষা করতে হবে।

বিধ্বস্ত হওয়ার পর শপিং সেন্টারটিতে আগুন লেগে যায়। তা নেভাতে দমকল কর্মীরা ১৩টি ট্রাক ব্যবহার করছেন।

শপিং সেন্টারের এক কর্মী অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি-কে  জানিয়েছেন, পার্শ্ববর্তী একটি বিলবোর্ডে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় বিমানটি।

বিমান বিধ্বস্তের পর উদ্ধার কাজ পরিচালনার জন্য টুল্লামেরিন ফ্রিওয়ে বন্ধ রাখা হয়েছে। যানবাহনকে ওই এলাকা এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে।

সূত্র: এবিসি।

/এসএ/এমপি/

সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম