স্ত্রী মেহরিবান আলিইয়েভা’কে দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভ। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।
২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর আজারবাইজানে সংবিধান সংশোধন ইস্যুতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে নতুন করে একজন ভাইস প্রেসিডেন্ট এবং বেশ কয়েকজন ডেপুটি প্রেসিডেন্টের নাম পদ তৈরি করা হয়। এরমধ্যে ভাইস প্রেসিডেন্টের জন্য প্রসিকিউশন থেকে দায়মুক্তির বিধান রাখা হয়েছে।
এছাড়া প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে।
৫২ বছরের মেহরিবান আলিইয়েভা’র অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, তিনি মস্কো স্টেট মেডিক্যাল ইন্সটিটিউট-এ পড়াশুনা করেছেন।
২০০৪ সাল থেকে নিউ আজারবাইজান পার্টির সঙ্গে যুক্ত আছেন মেহরিবান আলিইয়েভা। ২০১৩ সাল থেকে দলটির ডেপুটি চেয়ারওম্যান-এর দায়িত্ব পালন করছেন তিনি। সূত্র: আল জাজিরা।
/এমপি/








