ডেইলি মেইলের বিরুদ্ধে আবারও আইনি লড়াইয়ে মেলানিয়া

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৪

মেলানিয়া ট্রাম্প
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর বিরুদ্ধে করা মানহানির মামলাটি পুনরুজ্জীবিত করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তার দাবি, ওই সংবাদমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্যের কারণে তিনি ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
ডেইলি মেইল-এর আলোচিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, সাবেক মডেল মেলানিয়া এক সময় ‘এসকর্ট সার্ভিস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে অবশ্য মেলানিয়া’র আপত্তির মুখে ওই প্রতিবেদনটি প্রত্যাহার করে নেয় ডেইলি মেইল। তবে মানহানির দায়ে ডেইলি মেইলের কাছে ১৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন ফার্স্ট লেডি।  
প্রথমে মেরিল্যান্ডে ডেইলি মেইলের বিরুদ্ধে এ সংক্রান্ত মামলাটি করেছিলেন মেলানিয়া। ওই অঙ্গরাজ্যে এই মামলা যথাযথ নয় জানিয়ে তা খারিজ করে দিয়েছিলেন বিচারক। পরে মামলাটি নিউ ইয়র্কে স্থানান্তর করা হয়। ডেইলি মেইলের মালিকানা ওই নিউ ইয়র্কে বলেই সেখানে মামলাটি করতে হয় মেলানিয়াকে। 

মেলানিয়ার আইনজীবী চার্লস হার্ডার বলেন, ‘মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে বেশকিছু বক্তব্য ছাপা হয়েছে, যা শতভাগ মিথ্যা। এটা তার ব্যক্তিগত ও পেশাগত সুনামকে মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে।’

হার্ডার বলেন, ‘যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের লাখ লাখ মানুষের কাছে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। এমন কর্মকাণ্ড খুবই মারাত্মক ও বিদ্বেষমূলক এবং মেলানিয়া ট্রাম্পের জন্য ক্ষতিকর। আর এর ফলে তার ১৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে।’

মেলানিয়া ট্রাম্প তার ধনাঢ্য স্বামীর ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বয়সে ২৪ বছরের ছোট। তিনি ট্রাম্পের তৃতীয় স্ত্রী এবং ব্যারন নামে তাদের একটি সন্তান রয়েছে। সূত্র: বিবিসি।

/এমপি/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম