সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ১২:৩৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৫:৫৭

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সৌদি আরবে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সোমবার (২৯ এপ্রিল) রিয়াদ গেলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সফরে গাজা যুদ্ধবিরতি এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত প্রতিরোধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রিয়াদে সৌদির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করবেন তিনি। এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় পরবর্তী করণীয় নিয়ে মধ্যপ্রাচ্যের ৫ দেশ কাতার, মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন।

এছাড়া ইউরোপের দেশগুলোর সাথে কীভাবে আরব দেশগুলোকে সমন্বয় করা যায় তা নিয়েও আলোচনা করবেন ব্লিঙ্কেন। দীর্ঘ যুদ্ধের ফলে বিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্নির্মাণ প্রচেষ্টায় ইউরোপ কীভাবে সহায়তা করতে পারে তা নিয়েও তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সন্ত্রাসী সংগঠন-হামাসকে নির্মূল করতে ইসরায়েলের উদ্দেশ্যের সঙ্গে একমত যুক্তরাষ্ট্র, যাতে ভবিষ্যতে গাজায় আর কোনও ভূমিকা রাখতে না পারে দলটি। তবে ইসরায়েল গাজা উপত্যকা দখল করুক-এমনটাও চায় না যুক্তরাষ্ট্র। এর পরিবর্তে গাজার শাসন ব্যবস্থায় আরব দেশগুলোর সমর্থনসহ সংস্কারকৃত ফিলিস্তিন কর্তৃপক্ষকে কীভাবে অর্ন্তভুক্ত করা যায়, তা নিয়েও আলোচনা হবে। পাশাপাশি রিয়াদের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি ও ওয়াশিংটন রিয়াদকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রতিশ্রুতির সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তির বিষয় নিয়েও আলোচনা করবেন। 

রিয়াদ থেকে জর্ডান ও ইসরায়েলে যাবেন ব্লিঙ্কেন। সেখানে গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি ও একটি টেকসই যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিতের গুরুত্বের ওপর জোর দেবেন তিনি। গত ৭ অক্টোবরের পর থেকে এ নিয়ে সপ্তমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম