দুয়ার্তের সমালোচক ফিলিপাইনের নারী সিনেটর গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৬

লাইলা দে লিমা ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মাদকবিরোধী রক্তক্ষয়ী যুদ্ধের কড়া সমালোচক সিনেটর লাইলা দে লিমাকে (৫৭) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দেশটির সিনেট থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের হাতে গ্রেফতারের আগে লিমা সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি নিরাপরাধ।’

সিনেটে নিজ কার্যালয়ের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি যে কারণে যুদ্ধ করছি তার জন্য যদি কারাবরণ করতে হয় তাহলে সেটা হবে আমার জন্য সম্মানের। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

দুয়ার্তের ‘দমনপীড়নের’ বিরুদ্ধে সোচ্চার থাকারও অঙ্গীকার করেন সিনেটর লাইলা দে লিমা।

তিনি বলেন, ‘আমি নির্দোষ। মাদক ব্যবসা থেকে সুবিধা নেয়ার অভিযোগ সত্য নয়। সত্য একদিন বের হয়ে আসবে। তারা আমাকে সত্য ও ন্যায়ের জন্য এবং দুয়ার্তে সরকারের পাইকারি হত্যাযজ্ঞ ও দমনপীড়নের বিরুদ্ধে যুদ্ধ থেকে নিবৃত্ত রাখতে পারবে না।’

মাদক পাচারের অভিযোগ প্রমাণিত হলে লাইলা দে লিমা’র যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

বৃহস্পতিবার রাতে পুলিশ লিমাকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালানোর পর তিনি সিনেটে অবস্থান নেন। রাতভর সিনেটে থাকার পর শুক্রবার সকালে তিনি পুলিশ সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন। এরপর একটি গাড়িতে করে তাকে পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

দে লিমার বিরুদ্ধে অভিযোগ তিনি সাবেক বেনিগনো আকুইনো সরকারের আমলে বিচারমন্ত্রী থাকাকালে মাদক পাচারকারী দলের সমন্বয়ক ছিলেন। তবে লিমা ও তার সমর্থকরা এমন অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, দুয়ার্তে সরকার ও তার মাদক যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই সিনেটর লাইলা দে লিমাকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের