যেভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়িয়ে চলছে উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২১
image

উত্তর কোরিয়ার পতাকা উত্তর কোরিয়ার ওপর আরোপ করা জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়িয়ে চলছে দেশটি। জাতিসংঘের একটি প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত কয়েকটি বিদেশি কোম্পানির মাধ্যমে নিষেধাজ্ঞার ভেতরেও আন্তর্জাতিক লেনদেন চালু রেখেছে উত্তর কোরিয়া। ওই প্রতিবেদন প্রকাশের আগেই তার একটি কপি রয়টার্সের হাতে পৌঁছায়।

উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিপরীতে জাতিসংঘ দেশটির ওপর শক্তিশালী আর্থিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু অবৈধ বাণিজ্যের মাধ্যমে তার প্রভাব এড়িয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘের বিশেষজ্ঞরা এ সম্পর্কিত ১০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করেছেন।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ‘নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু কোম্পানি ও ব্যাংক এজেন্টের মাধ্যমে আর্থিক লেনদেন চালাচ্ছে। ওই এজেন্টরা আর্থিক কর্মকাণ্ড পরিচালনায় খুবই দক্ষ এবং এ কাজে তাদের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তারা অস্ত্র, সামরিক রসদসহ বিভিন্ন পণ্য সীমান্তের বাইরে নিয়ে যেতে সক্ষম।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর উচিত বাণিজ্যিক কর্মকাণ্ডে জড়িত উত্তর কোরীয় কূটনীতিকদের প্রতি নজরদারি বাড়ানো। কারণ তারা অবৈধ নেটওয়ার্কের মাধ্যমে আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।’

প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর কোরিয়া অবৈধভাবে বাণিজ্যের কৌশল আরও বাড়াচ্ছে। আর এর ফলে তারা খণ্ড খণ্ডভাবে সমরাস্ত্র আমদানি করছে। এমনই এক বাণিজ্যে প্রচুর সামরিক সরঞ্জাম আটকও করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ৪৫টি আটক করা রেডিও মালয়েশিয়াভিত্তিক ‘গ্লোকম’ কোম্পানি প্রস্তুত করেছে। উত্তর কোরিয়ার দু’টি কোম্পানি এসব অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উত্তর কোরিয়া যে প্রক্রিয়ায় নিষেধাজ্ঞার মধ্যেও আর্থিক ব্যবস্থা চালাচ্ছে, সে সম্পর্কেও ওই প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে উত্তর কোরিয়ার ওপর বড় মাত্রায় আর্থিক নিষেধাজ্ঞা জারির পরও তারা অবৈধপথে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকেছে।

জাতিসংঘের ওই প্রতিবেদনে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা শক্তভাবে পালন করার জন্য অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম