পণ্যে ইভানকা ট্রাম্পের নাম ব্যবহারে আগ্রহী চীনা ব্যবসায়ীরা

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৫০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৫৬
image

ট্রাম্পের সঙ্গে ইভানকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের সম্পর্কের টানাপোড়েন চলছে, তখন তার মেয়ে ইভানকার ব্র্যান্ড ব্যবহার করে কয়েকটি চীনা বাণিজ্যিক প্রতিষ্ঠান ইতোমধ্যে বাজারে পণ্য ছাড়তে আগ্রহ প্রকাশ করেছে। এসব পণ্যের গায়ে লেখা থাকবে চীনা হরফে ‘ইভানকা’র নাম।

বিভিন্ন কসমেটিকস, স্যানিটারি প্রডাক্ট, স্লিমিং টি, ডায়েট, থেকে শুরু করে আন্ডারগার্মেন্টস, বা তৈরি পোশাকে লেখা থাকবে ইভানকার ব্র্যান্ড নাম। জানা গেছে, গত ১০ নভেম্বর থেকে বছরের শেষ দিন পর্যন্ত এরই মধ্যে ইভানকা, চীনের ট্রেডমার্ক অফিসে এত অল্প সময়ে এত বেশি পণ্যের ট্রেডমার্ক আবেদন রেকর্ড গড়েছে। ইভানকা ট্রাম্প বা তার নামের উচ্চারণের কাছাকাছি আরও বিভিন্ন বানানে অন্তত ২৫৮টি পণ্যের ট্রেডমার্ক আবেদন করা হয়েছে।

চীনে এরই মধ্যে অন্তত ৯টি পণ্যের ট্রেডমার্ক রেজিস্টার্ড করিয়েছেন। আরও অন্তত ২৬টি পণ্যের ট্রেডমার্ক আবেদন এখনও ঝুলে আছে। আর তিনটি আবেদন এরই মধ্যে বাতিল করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ।

নারীদের ব্লাউজ, জুয়েলারি, সাঁতার পোশাক, তোয়ালেসহ বিভিন্ন পণ্যে ইভানকার নাম জুড়ে দেওয়ার চেষ্টা করছেন চীনা ব্যবসায়ীরা। শুধু তাই নয়, গুঁড়া দুধ, টিনজাত খাবার, ক্যান্ডি, কফি, মদ, বিয়ার, আয়না, ম্যাট্রেস, সোফা, চিকিৎসার বিভিন্ন যন্ত্র, এমনকি কৃষিপণ্যেও ইভানকার নাম যুক্ত করতে আগ্রহী চীনারা।

নিজের ‘স্টাইলিশ’ চলাফেরার জন্য ইভানকা চীনে বেশ জনপ্রিয়। নিজের ফ্যাশনেবল পণ্যের ব্যবসার প্রসার ঘটাতে আগ্রহী তিনি। আর এজন্য মনে করা হচ্ছে, চীনা পণ্যে এখন ইভানকা স্থান পেতেই যাচ্ছেন!

/এসএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি