উ. কোরীয় কোম্পানির অস্ত্র ব্যবসা সম্পর্কে অবগত মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৪
image

উ. কোরীয় কোম্পানির অস্ত্র ব্যবসা সম্পর্কে অবগত মালয়েশিয়া মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুই উত্তর কোরীয় কোম্পানির অস্ত্র ব্যবসা সম্পর্কে অবগত এবং ইতোমধ্যে এ সম্পর্কে পদক্ষেপও নিয়েছে দেশটি।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ৩০টিরও বেশি রেডিও আটক করা হয়েছে। মালয়েশিয়াভিত্তিক ‘গ্লোকম’ কোম্পানি এগুলো প্রস্তুত করেছে। উত্তর কোরিয়ার দু’টি কোম্পানি ইন্টারন্যাশনাল গ্লোবাল সিস্টেম এবং ইন্টারন্যাশনাল গোল্ডেন সার্ভিসেস এসব অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।  

এক বিবৃতিতে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, দুটি কোম্পানিকেই কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অনুযায়ী যথযথ পদক্ষেপ নিয়েছি।’

ওই কোম্পানিগুলোর কাছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত রেডিও বিক্রি করে গ্লোকম আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। উল্লেখ্য, গ্লোকম নামে মালয়েশিয়ায় কোনও কোম্পানি নেই। তবে এটির ওয়েবসাইট ২০০৯ সালে রেজিস্টার্ড করে ইন্টারন্যাশনাল গ্লোবাল সিস্টেম এবং ইন্টারন্যাশনাল গোল্ডেন সার্ভিসেস-এর নাম যোগাযোগের তালিকায় লেখা রয়েছে। মালয়েশীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

খালিদ আরও জানান, ২০০৫ সালে মাল্টিমিডিয়া, ইলেকট্রনিকস এবং সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ইন্টারন্যাশনাল গ্লোবাল সিস্টেম রেজিস্টার্ড করা হয়। ইন্টারন্যাশনাল গোল্ডেন সার্ভিসেস ২০১২ সালে তথ্য-প্রযুক্তি কোম্পানি হিসেবে রেজিস্টার্ড করা হয়।

জাতিসংঘের যে প্রতিবেদন রয়টার্স ফাঁস করেছে, সেখানে বলা হয়েছে, মালয়েশিয়া ওই দুই উত্তর কোরীয় কোম্পানি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।

মালয়েশিয়া এমন হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় রয়েছেন, যার সঙ্গে উত্তর কোরিয়ার উষ্ণ সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি কুয়ালা লামপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং নাম হত্যার ঘটনায় দেশ দু’টির মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম