আফগানিস্তানে তালেবান হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৬আপডেট : ০১ মার্চ ২০১৭, ০০:০০

আফগানিস্তানে তালেবান হামলায় ১২ পুলিশ সদস্য নিহত আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটি পুলিশ ফাঁড়িতে তালেবানদের হামলায় ১২ পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক রাজধানী লস্কর গাহ-এর ওই ফাঁড়িটিতে শব্দবিহীন অস্ত্র ও গ্রেনেড নিয়ে এ হামলা চালায় তালেবান যোদ্ধারা। এ সময় তারা পুলিশের উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যায়। আফগান কর্মকর্তারা এ হামলা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন।

হেলমান্দের উপ-পুলিশ প্রধান জানান, তালেবান সদস্যরা শব্দহীন বন্দুক দিয়ে একজন রক্ষীকে গুলি করে হত্যার পর ফাঁড়িতে ঢুকে বাকি পুলিশ সদস্যদের উপর চড়াও হয়। এরপর সেখানে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে অন্যদের হত্যা করা হয়।

ফাঁড়িতে অবস্থানরত পুলিশ সদস্যদের মধ্যে কেউ তালেবানের পক্ষ নিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

হেলমান্দ প্রদেশের নিয়ন্ত্রণ ধরে রাখতে লস্কর গাহ এলাকাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দুই লাখ মানুষের বসবাস।

এদিকে আরেক হামলায় মারজাহ জেলায় আরও ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আফগান তালেবানের একজন মুখপাত্র জানান, ঘণ্টাখানেক ধরে চলা বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম