আফগানিস্তানের কাবুলের দুইটি অঞ্চলে পরিচালিত সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে সে দেশের নিরাপত্তা সূত্র। আফগান তালেবান দাবি করেছে, বুধবারে তারাই বিভিন্ন স্থানে পুলিশ-সেনাবাহিনী এবং গোয়েন্দাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার কাবুলের পশ্চিমাঞ্চলে দেশটির এক পুলিশ সদর দফতরের কাছে একটি গাড়ি বোমার বিস্ফোরণ হয়। হামলাকারী এবং নিরাপত্তাকর্মীদের মধ্যে অনেক সময় ধরে সংঘর্ষ চলে।
পুলিশ সদর দফতরের কাছেই একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কয়েকঘণ্টা ধরে এই বন্দুকযুদ্ধ চলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেন, এখন সংঘর্ষ শেষ হয়ে গেছে। এই মুহূর্তে বিভিন্ন স্থানে তল্লাশি চলছে।
তিনি বলেন, ’১১ জন বেসামরিকসহ ১৫ জন নিহত হয়েছেন। পুলিশ সদর দফতরে হামলার পর আফগানিম্তানের গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়। দুই হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।’
/এমএই্চ/বিএ








