সিঙ্গাপুরে বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৭, ২০:৩০আপডেট : ০২ মার্চ ২০১৭, ২১:২০

সিঙ্গাপুরে বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু সিঙ্গাপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি মৃত্যু হয়েছে। বুধবার দেশটির মেরিনা ওয়ান কনসোর্টিয়াম সাইটে কাজ করার সময় ভবনের ২৩ তলা থেকে চতুর্থ তলায় পড়ে তার মৃত্যু হয়। ২১ বছরের ওই যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন প্যারামেডিকরা। সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া পুলিশের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এটিকে একটি অপমৃত্যু হিসেবে লিপিবদ্ধ করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত ব্যক্তি অপর এক বাংলাদেশির গায়ে গিয়ে পড়লে তিনি আহত হন। তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ঘাড়ে চোট পেলেও সেটা গুরুতর নয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মেরিনা প্রজেক্টের বিল্ডার হুন্দাই-জিএস জয়েন্ট ভেনচার-এর একজন মুখপাত্র। মেরিনা বে’র স্থাপনায় এ ধরনের ঘটনা অস্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এ ঘটনায় আমরা পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো। তদন্তে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান