অভিবাসনপ্রত্যাশীদের ঢল কমাতে মিসর ও তিউনিশিয়া সফরে মেরকেল

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৭, ২১:২৬আপডেট : ০২ মার্চ ২০১৭, ২১:৩৩

অ্যাঙ্গেলা মেরকেল ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ঢল কমাতে মিসর ও তিউনিশিয়া সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। দুই দিনের সফরে প্রথমে বৃহস্পতিবার মিসর এবং পরদিন শুক্রবার তিউনিশিয়া যাবেন তিনি।

মিসর সফরে দেশটির প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি এবং তিউনিশিয়া সফরে সেদেশের প্রেসিডেন্ট বেজি কাইদ ইসাবসি’র সঙ্গে সাক্ষাত করবেন মেরকেল।

উত্তর আফ্রিকা থেকে ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীদের ঢল থামাতে দীর্ঘদিন ধরেই কাজ করছে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

লিবিয়ায় ২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই জাতীয় সরকার গঠন করা নিয়ে দেশটিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিশৃঙ্খলার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে লিবীয় নাগরিকদের ইউরোপমুখী হওয়ার প্রবণতা।

২০১৫ সাল থেকে এ পর্যন্ত ১০ লক্ষাধিক শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি। তবে বর্তমানে অভিবাসীদের সংখ্যা কমানোর ব্যাপারে নিজ দেশেই চাপের মুখে রয়েছেন মেরকেল।

সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসী প্রত্যাবাসন জোরদার করতে ইতোপূর্বে উত্তর আফ্রিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন মেরকেল। সূত্র: রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক