মাদকাসক্ত ছিল বার্লিনের হামলাকারী!

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০১৭, ১১:১৬আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১১:২১
image

আনিস আমরি জার্মানির বার্লিনে লরি হামলাকারী মাদকাসক্ত ছিল বলে ময়নাতদন্তে জানা গেছে। সে নিয়মিত কোকেইন ও গাঁজা সেবন করতো। তবে হামলার আগে মাদক গ্রহণ করেছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এক ইতালীয় কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট।

উল্লেখ্য, গতবছর ১৯ ডিসেম্বর বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে বড়দিনের ভিড়ে সন্দেহভাজন জঙ্গি আনিস আমরি লরি চালিয়ে ১২ জনকে খুন এবং ৪৯ জনকে আহত করে। ওই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

হামলার পর ২৪ বছর বয়সী এই হামলাকারী ইতালিতে পালিয়ে যায়। ২৩ ডিসেম্বর ভোরে রোমের সেস্তো সান জিওভান্নি এলাকায় নিয়মিত টহল চালানোর সময় ইতালীয় পুলিশ আনিস আমরিকের আইডি কার্ড দেখতে চায়। পুলিশের দাবি অনুযায়ী, আমরি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এক পুলিশ সদস্য আহত হন। পুলিশের পাল্টা গুলিতে আমরি নিহত হওয়ার পর আঙ্গুলের ছাপ থেকে তার পরিচয় নিশ্চিত করে ইতালীয় কর্তৃপক্ষ।

তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, তিউনিশীয় বংশোদ্ভূত আমরি ‘আইএস দ্বারা উদ্বুদ্ধ হয়ে’ ওই হামলা চালিয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, আমরি আগে থেকেই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। বেশ কয়েকমাস আগে তার ওপর নজরদারি চালানো হয়েছিল, কিন্তু জঙ্গিবাদ দ্বারা উদ্বুদ্ধ হওয়ার মতো কোনও তথ্য তখন খুঁজে পাওয়া যায়নি।

তবে আমরির বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে। এসব অপরাধের মধ্যে রয়েছে তিউনিশিয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি এবং ইতালিতে অগ্নিসংযোগ। ইতালিতে তার চার বছরের কারাদণ্ড হয়েছিল। ২০১১ সালে নৌকায় চরে আশ্রয় নিতে সে ইউরোপে পৌঁছায়।

আমরির ভাই জানিয়েছেন, কারাবাসের সময়ই সে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। এরপর সে জার্মানিতে গিয়ে জঙ্গিবাদী নেটওয়ার্কে যুক্ত হয়।

সূত্র: ইনডিপেন্ডেন্ট।

/এসএ/ 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম