‘ব্রেক্সিটের ফলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ইইউ'র লড়াই লাইনচ্যুত হয়ে পড়বে'

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০১৭, ১২:৪৮আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১২:৫১

‘ব্রেক্সিটের ফলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ইইউ'র লড়াই লাইনচ্যুত হয়ে পড়বে' জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে আনতে দীর্ঘদিন ধরেই কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় পরিবেশের সুরক্ষায় তাদের এ লড়াই লাইনচ্যুত হবে। এমনটাই মনে করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউ-র পক্ষ থেকে সমস্যা সমাধানে একজোট হয়ে কাজ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বেক্সিটের কারণে তা বাধাগ্রস্ত হবে। বিশেষ করে ইউরোপজুড়ে কার্বন নির্গমন কমাতে ইইউ’র  প্রচেষ্টার অংশীদার ছিল যুক্তরাজ্য। ইউরোপীয়ান কার্বন ট্রেডিং স্কিম (ইটিএস)-এর সঙ্গে যুক্ত ছিল দেশটি। ইটিএস-এর ১ দশমিক ৭ বিলিয়ন ডলার তহবিলের যোগান দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাজ্য। কিন্তু ব্রেক্সিট (যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ)-এর ফলে এ প্রকল্পে যুক্তরাজ্যের অংশগ্রহণের বিষয়টি থমকে গেলো। ফলে যুক্তরাজ্যকে বাদ দিয়ে এমন একটি উচ্চাভিলাষী প্রকল্প কিভাবে টেকসই হতে পারে-এমন প্রশ্নও উঠছে।

ইইউ’র প্রস্তাবে কার্বন নির্গমন কমানো প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার কথাও বলা হয়েছিল।

ইউরোপীয়ান পার্লামেন্টের একজন সদস্য আইয়ান ডানকান। জ্বালানি ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইস্যুতে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির ইউরোপীয়ান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ইউরোপীয়ান কার্বন ট্রেডিং স্কিম (ইটিএস) সংস্কারের সঙ্গেও সম্পৃক্ততা রয়েছে তার। আইয়ান ডানকান বলেন, ব্রেক্সিট নিয়ে যখন কথা হচ্ছিল; তখনই এ বিষয়টি নিয়ে আলোচনা উঠে যে, ব্রেক্সিট বাস্তবায়িত হলে ইটিএস মুখ থুবড়ে পড়বে। এটা অকার্যকর হয়ে পড়বে।

আইয়ান ডানকান বলেন, ইউরোপীয়ান কার্বন ট্রেডিং স্কিম-এ যুক্তরাজ্য ছিল বড় ধরনের তহবিল যোগান দেওয়া দেশ। তবে ব্রেক্সিটের পর এই তহবিলের জন্য যুক্তরাজ্য আর অর্থের যোগান দেবে না। সূত্র: ইন্ডিপেনডেন্ট।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম