‘সীমান্ত এলাকার ভারতীয় নাগরিকরা বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করছে’

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৭, ০৯:৪৭আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১১:৫৭
image

মেঘালয় বিধানসভার বিরোধী দলীয় এমএলএ ডোনকুপর রায় বাংলাদেশ-ভারত সীমান্তের মেঘালয় রাজ্যের বহু মানুষ যোগাযোগের জন্য বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করছে। সোমবার মেঘালয় বিধানসভায় এমনটাই জানিয়েছেন বিরোধী দলীয় এমএলএ ডোনকুপর রায়।

মেঘালয়ের গভর্নরের বক্তব্যের বিপরীতে ধন্যবাদ জানিয়ে রায় রাজ্য সরকারকে সীমান্তবর্তী গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার আহ্বান জানান।

বিরোধী দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘সীমান্ত এলাকার জনগণ বন্ধু-বান্ধব ও আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করে। কারণ ওইসব এলাকায় ল্যান্ডফোন নেই আর ভারতীয় মোবাইল ফোনের নেটওয়ার্ক ভালো না।’

উল্লেখ্য, রায়ের নির্বাচনি এলাকা শেল্লা বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অবস্থিত। তিনি আরও জানান, ‘জানি, বিষয়টি অবৈধ, কিন্তু আমার নিজেরও একটি বাংলাদেশি সিম কার্ড রয়েছে।’

‘সীমান্ত এলাকায় ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে না উঠায় জনগণ বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করতে বাধ্য হচ্ছে।’

তিনি আরও জানান, ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরাও বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করছেন।

রায়ের দাবি, ‘একবার আমি এক বিএসএফ কর্মকর্তাকে এই সমস্যা সম্পর্কে জানিয়েছিলাম। তিনি আমাকে বলেন যে, সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করাটা তার জন্য বেশ কষ্টকর। আমি এক বিএসএফ কর্মকর্তাকে বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করে মোবাইল ফোনে কথা বলতেও দেখেছি।’

সূত্র: জি নিউজ।

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম