সোমালিয়ায় দুর্ভিক্ষ এড়াতে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জাতিসংঘের

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৭, ১৬:৫৮আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৭:৩১

সোমালিয়ায় দুর্ভিক্ষ এড়াতে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জাতিসংঘের সোমালিয়ায় দুর্ভিক্ষ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জরুরি সফরে মঙ্গলবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৌঁছে তিনি এ আহ্বান জানান। খরা আক্রান্ত দেশটিতে বিদ্যমান তীব্র খাবার সংকট মোকাবিলায় বিশ্ব সংস্থার প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফরে যান।

ক্ষুধা আর ডায়রিয়ার কাছে পরাজিত হয়ে সোমালিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। ২ এবং ৩ মার্চ ২০১৭; দুই দিনে মৃত্যুবরণ করেছেন ১১০ জন। বিদ্যমান পরিস্থিতিতে সোমালিয়ার ৬২ লাখ মানুষ দুর্ভিক্ষের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। তীব্র খরার কারণে এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়।

সোমালিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ বলেছেন, তার সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে বিদ্যমান খরাজনিত সংকট মোকাবিলা করা। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি খরা ও দুর্ভিক্ষপীড়িত সোমালীয়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সামগ্রিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সফররত জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার।

এর আগে সোমালিয়ার প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, কৃষক ও তাদের পোষা প্রাণীদের জন্য এটা একটা কঠিন পরিস্থিতি। অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ৪৮ ঘণ্টায় (২ এবং ৩ মার্চ) ক্ষুধা ও ডায়রিয়ায় পীড়িত হয়ে ১১০ জনের মৃত্যু হয়েছে।

দুর্ভিক্ষ মোকাবিলা বিষয়ক কমিটির বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সবাইকে পরস্পরের সাহায্য এবং মৃত্যুর মুখে থাকা সোমালীয়দের বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানাই।

আঞ্চলিক মানবিক সাহায্য বিষয়ক কর্তৃপক্ষের প্রধান আবদুল্লাহি ওমর রোবল বলেন, মৃতদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। বাইদু শহর সংলগ্ন গ্রামগুলোতে ক্ষুধা ও ডায়রিয়ার প্রকোপে লোকজন মারা যাচ্ছেন। সব রোগীদের চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণে মেডিসিনও ছিল না।

তীব্র খরায় ডায়রিয়া, কলেরা এবং হামের মতো রোগ-জীবাণু ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন ৫৫ লাখ মানুষ।

স্থানীয় একজন কর্মকর্তা জানান, শুক্রবার কলেরা আক্রান্ত হয়ে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। ৭০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিচ্ছন্ন পানির অভাবে কলেরা এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে লোকজনের প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।

স্থানীয় এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছ থেকে খাদ্য সহায়তার আশায় অনেকে রাজধানী মোগাদিসুর দিকে ছুটছেন। খাবারের খোঁজে একটি ফিডিং সেন্টারে জড়ো হয়েছেন বাস্তুচ্যুত হওয়া সাত হাজারেরও বেশি মানুষ।

বিদ্যমান পরিস্থিতিতে শিশুদের অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। সংস্থাটির ফেমিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক বলছে, সোমালিয়ায় ভয়াবহ অপুষ্টিতে ভুগছে প্রায় তিন লাখ ৬৩ হাজার শিশু। এরমধ্যে মারাত্মক পর্যায়ে রয়েছে ৭১ হাজার। এই শিশুদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় পুষ্টির যোগান দেওয়া অপরিহার্য হয়ে পড়েছে।

সোমালিয়া সরকার বলছে, ব্যাপক ক্ষুধার কারণে মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী তৎপরতার মতো ঘটনা ঘটছে।

গত ফেব্রুয়ারিতে দুর্ভিক্ষ মোকাবিলায় চার দেশের জন্য ৪ দশমিক ৪ বিলিয়ন ডলারের মানবিক সহায়তা চেয়েছিলেন জাতিসংঘ মহাসচিব। এ দেশগুলোর মধ্যে সোমালিয়ার নাম ছিল। ওই তালিকায় থাকা বাকি দেশগুলো হচ্ছে, নাইজেরিয়া, সাউথ সুদান এবং ইয়েমেন।

ছয় বছর আগে সোমালিয়ার সর্বশেষ দুর্ভিক্ষে আড়াই লাখ মানুষের  প্রাণহানি ঘটে। সূত্র: আল জাজিরা, ইন্ডিপেনডেন্ট।

/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম