প্রাযুক্তিক অগ্রগতি নিয়ে সংশয়

জীবাণু অস্ত্রে পৃথিবী ধ্বংসের আশঙ্কা করছেন হকিন্স

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৭, ১৩:২১আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৪:১৩
image

জীবাণু অস্ত্রে পৃথিবী ধ্বংসের আশঙ্কা করছেন হকিন্স বিশ্বের প্রাযুক্তিক অগ্রগতি নিয়ে নিজের হতাশা আর সংশয়ের কথা জানিয়েছেন স্বনামধন্য পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিন্স। তিনি বলছেন, প্রযুক্তির আজকের অগ্রগতি একটি পরমাণু অথবা জীবাণু যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে যা পৃথিবীর ধ্বংস ডেকে আনতে সক্ষম। তবে নিজেকে আশাবাদী দাবি করে হকিন্স বলেন, মানব সমাজ এই চ্যালেঞ্চ উতরে যেতে সক্ষম হবে।
টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সভ্যতার সূচনালগ্ন থেকে মানুষ যখনই জীবনযাপনকে সহজ করার চেষ্টা করেছে, তখনই আগ্রাসনের সম্ভাবনা প্রবল হয়েছে।’ ডারউউনের বিবর্তনবাদের ‘সারভাইবাল অব ফিটেস্ট’ ধারণার প্রতি অনুগত হকিন্স বলেন, প্রযুক্তির অগ্রগতি আজ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে একটা পরমাণু যুদ্ধ, কিংবা একটা জীবাণু যুদ্ধে এই সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’।

সেই জন্মলগ্ন থেকেই জীববিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তনবাদের ধারণা ব্যবহৃত হয়েছে আধিপত্যের হাতিয়ার হয়েছে। তার জীববিজ্ঞানের তত্ত্ব সামাজিক ডারউইনবাদে রূপান্তরিত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান ফ্যাসিবাদী হিটলারকে লাখ লাখ মানুষকে গ্যাস চেম্বারে পুড়িয়ে মারার মন্ত্রণা দিয়েছে। ডারউইনের মতো করেই হকিন্স মনে করেন, অপেক্ষাকৃত ক্ষমতাশালী প্রজাতির দ্বারা দুর্বল প্রজাতির ধ্বংস হয়ে যাওয়াটাই বিবর্তনের মূল সূত্র। তিনিও পৃথিবীকে যোগ্যতরের স্থান বিবেচনা করেন।

হকিন্স আশঙ্কা প্রকাশ করেন, ‘এমন হতে পারে যে, গোটা বিশ্বকে একটা শক্তি নিজ সরকারব্যবস্থার অধীনে নিয়ে আসার বন্দোবস্ত করতে পারে। একটা বৈশ্বিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে’।  তা সত্ত্বেও আশাবাদী হকিন্স মনে করেন, মানুষ এইসব চ্যালেঞ্জ উৎরে যাবে। টাইম ম্যাগাজিনকে হকিন্স বলেন, ‘আমি মনে করি, মানবসমাজ এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে।’ তিনি বিশ্বাস করেন, ‘সংবাদমাধ্যমে নিয়মিত প্রকাশিত বৈশ্বিক উষ্ণতা, বিলুপ্ত হয়ে যাওয়া কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের পরও মানবজাতি সমুন্নত থাকবে।’ তবে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই সমস্যা সমাধানে আমাদের জোর তৎপরতা দরকার’ বলে মনে করেন তিনি। আর তারজন্য তিনি মানুষের সহজাত আধিপত্যশীল বৈশিষ্ট্যকে যুক্তি আর বিচারবোধ দিয়ে প্রতিহত করার কথা বলেন।
জীবাণু অস্ত্রে পৃথিবী ধ্বংসের আশঙ্কা করছেন হকিন্স

উল্লেখ্য, ডারউইন যে মানুষসহ সমস্ত প্রজাতিকে সহজাতভাবে আধিপত্যশীল মনে করেন, তার সেই বিবর্তনসূত্র প্রশ্নাতীত নয়। ডারউইনবাদই পৃথিবীর একমাত্র বিবর্তনসূত্র নয়। বিশ্ববাসীকে বিকল্প জীববিজ্ঞানের দিশা দিয়েছেন রুশ জীববিজ্ঞানী পিটার ক্রপোটকিন। তিনি ডারউইনের বিবর্তনবাদের বিপরীতে ‘মিউচুয়াল এইড’ নামের বিকল্প বিবর্তনসূত্র হাজির করেন। ডারউইন যেখানে যোগ্যতার বিচারে প্রজাতিসমূহের টিকে থাকার কথা বলেন, ক্রপোটকিন সেখানে বলেন পারস্পরিকতার মধ্য দিয়ে বাঁচার কথা।  প্রজাতিসমূহের অভ্যন্তরে থাকা সেই পারস্পরিকতার বিভিন্ন উদাহরণ-তথ্য-প্রমাণ হাজির করেন ক্রপোটকিন। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম