হাইতিতে বাসচাপায় নিহত ৩৮

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ০৯:০৯আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১২:৪৮
image

হাইতিতে বাসচাপায় নিহত ৩৮

হাইতির গোনাইভস শহরে বাসচাপায় নিহত হয়েছেন অন্তত ৩৮ জন। রবিবার রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ৯০ মাইল দূরে এই শহরে এক ভীড়ের মধ্যে একটি হাইওয়ে বাস ঢুকে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।

সোমবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে জানানো হয়, বাস ড্রাইভার প্রথমে দুই পথচারীকে ধাক্কা দেন। এরপর রাস্তায় থাকা সঙ্গীতশিল্পীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে যান।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনার পর স্থানীয়রা যাত্রীসহ বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে বাসচালক পালানোর চেষ্টা করলে তাকেও আটক করে মারধর শুরু করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্মকর্তারা। বাসচালক ও যাত্রীদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

বাসটি পোর্ট অ প্রিন্সের দিকে যাচ্ছিলো। হঠাৎ করে সেটি রাস্তায় চলা একটি অনুষ্ঠানের মাঝে ঢুকে পড়ে। তবে ঠিক কি কারণে এমনটা হয়েছিলো সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

সূত্র: বিবিসি ও সিএনএন

/এমএইচ/

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম