পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন কংগ্রেসের অমরিন্দর সিং

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ১৩:৪২আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৩:৪৪
image

অমরিন্দর-সিধু বাকি চারটি রাজ্যে সরকার গঠনের সম্ভাবনা না থাকলেও পাঞ্জাবে প্রায় ১০ বছর পর গঠিত হতে যাচ্ছে কংগ্রেসের রাজ্য সরকার। আর তাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। ১৬ মার্চ তিনি মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন।

গতকাল (১২ মার্চ) পাঞ্জাব রাজভবনের বাইরে বক্তব্য রাখতে গিয়ে অমরিন্দর সিং জানান, ১৪ মার্চ তিনি দিল্লি যাবেন। সেখানে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করে নতুন সরকার গড়ার পথে অগ্রসর হবেন। ১৬ মার্চ মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন।

ইতোমধ্যে অমরিন্দর সিং পাঞ্জাবের রাজ্যপাল ভি পি সিং বাদনোরের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন। এর আগে কংগ্রেসের স্থানীয় কার্যালয়ে হওয়া এক বৈঠকে তাকে দলীয় নেতা নির্বাচিত করা হয়।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আম আদমি পার্টির বলবির সিংকে অমরিন্দর ৫২ হাজার ৪০৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।

ধারণা করা হচ্ছে অমরিন্দরের ডেপুটি হিসেবে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার নবজ্যোত সিং সিধুকে বেছে নেওয়া হতে পারে। সেপ্টেম্বরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন সিধু। নবনির্বাচিত এই বিধায়কও অমরিন্দরের প্রতি নিজের সমর্থন জানিয়ে তাকে ‘মহান নেতা’ বলে অভিহিত করেছেন।

তবে নিজের পদ সম্পর্কে সরাসরি কিছু বলেননি সিধু। তবে তিনি বলেন, দায়িত্ব দেওয়া হলে তা তিনি যথাযথভাবেই পালন করবেন। পঞ্জাবের উন্নতির জন্য তিনি বদ্ধপরিকর।

উল্লেখ্য, প্রায় এক দশক পর পাঞ্জাবে ক্ষমতায় আসতে যাচ্ছে কংগ্রেস সরকার। এবারের নির্বাচনে ১১৭ আসনের পাঞ্জাব বিধান সভায় ৭৭টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। দ্বিতীয় স্থানে থাকা আম আদমি পার্টি জয়ী হয়েছে ২০টি আসনে। ক্ষমতাসীন বিজেপি ও সহযোগী দলগুলো জয় পেয়েছে মাত্র ১৮টি আসনে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম