ইথিওপিয়ায় আবর্জনার স্তূপ ধসে নিহত ৭২

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৭, ২১:০০আপডেট : ১৪ মার্চ ২০১৭, ২৩:২০

ইথিওপিয়ায় আবর্জনার স্তূপ ধসে নিহত ৭২ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার উপকণ্ঠে একটি সুবিশাল আবর্জনার স্তূপ ধসে অন্তত ৭২ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের অনেকেই শিশু। আবর্জনার স্তূপ থেকে উদ্ধারকৃত ৩৭ জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। এ পরিস্থিতিতে বুধবার থেকে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে ইথিওপিয়া।

শনিবার রাতে আদ্দিস আবাবার উপকণ্ঠে সুবিশাল একটি আবর্জনার স্তূপ ধসে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৪৬ জনের প্রাণহানির কথা বলা শেষ পর্যন্ত এ সংখ্যা অর্ধশত ছাড়ালো। আবর্জনায় অনেকে চাপা পড়ায় তাদের মৃতদেহ খুঁজে পেতে বিলম্ব হয়।

সরকারিভাবে ভূমিধসে হতাহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

শহরের একজন মুখপাত্র লেনচো। বার্তা সংস্থা এপি’কে তিনি জানান, এটা খুব দুঃখজনক ঘটনা। ভূমিধসের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সরকার ওই এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের চেষ্টা করছিল। ওই আবর্জনার স্তূপকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের জন্য সরকার সেখানে একটি কারখানা নির্মাণ করছিল।

ইথিওপিয়ায় আবর্জনার স্তূপ ধসে নিহত ৭২

শনিবার যেখানে এ দুর্ঘটনা ঘটে সেই ডাম্পিং এলাকাটিতে আদ্দিস আবাবা’র ৪০ লাখ বাসিন্দার আবর্জনা ডাম্পিং করা হয়। অর্ধশত বছরের পুরনো ওই আবর্জনার স্তূপটি ধ্বসের সময় সেখানে ১৫০ জনের মতো মানুষ ছিলেন।

আদ্দিস আবাবা’র মেয়র দিরিবা কুমা। তিনি জানান, ধসের পর জীবিত উদ্ধার হওয়া ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবর্জনার স্তুপ ধসে প্রাণহানির ঘটনায় কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের শোকাহত স্বজনরা। উদ্ধার তৎপরতায় অনাকাঙ্খিত বিলম্বের অভিযোগ করেছেন তারা।

দুর্ঘটনার শিকার এক ব্যক্তির স্বজন কালিব সেগায়ে। তিনি অভিযোগ করেন, ‘কেউ আমাদের সাহায্য করছে না। আমরা নিজেরাই ময়লার স্তূপ সরিয়ে অনুসন্ধান করছি। আমরাই সবকিছু করছি। এটা লজ্জাজনক।’ সূত্র: আল জাজিরা, রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম