ইইউয়ের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করছে তুরস্ক

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৭, ০৬:৩০আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৪:৪৫
image

ইইউয়ের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করছে তুরস্ক

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অভিবাসন বিষয়ক চুক্তি বাতিল করতে পারে তুরস্ক। সংস্থাটির সঙ্গে ৬০০ কোটি ডলারের শরণার্থী বিষয়ক চুক্তিও পুনর্বিবেচনা করছে তারা। বৃহস্পতিবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমনটাই আভাষ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু।

মেভলুত কাভুসোগলু বলেন, ‘আমরা রিএডমিশন চুক্তি বাতিল করতে পারি। ভিসাবিহীন ভ্রমণের ক্ষেত্রে ইইউ আমাদের সময় নষ্ট করছে। আমরা শরণার্থী বিষয়ক চুক্তিও পুনর্বিবেচনা করছি।’

ইউরোপের দেশগুলোতে তুরস্কের র‌্যালিতে বাধা দেওয়ার পর দুই দেশের সম্পর্কের মাঝে টানাপেড়েন ‍শুরু হয়। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ডাচদের নাৎসি বলে বলে সম্বোদন করেন। জার্মানির বিরুদ্ধেও ফ্যাসিবাদি আচরণের অভিযোগ করেন।

চলতি মাসেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু’কে নেদারল্যান্ডসের রটারডেম শহরে প্রবেশ নিষিদ্ধ করে শহর কর্তৃপক্ষ। পরে দেশটির পরিবার ও সামাজিক নীতি বিষয়ক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া’কেও সেখানকার তুর্কি কনসুলেটে প্রবেশ আটকে দেয় ডাচ পুলিশ। এর প্রতিবাদে নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কি নাগরিকদের বিক্ষোভে লাঠিচার্জ করে ডাচ পুলিশ। জলকামান ব্যবহার করে তুর্কি নাগরিকদের বিক্ষোভ দমন করে নেদারল্যান্ডের কর্তৃপক্ষ।

গণভোটের পক্ষে র‌্যালিতে নিষেধাজ্ঞা ও তুর্কি মন্ত্রীকে প্রচারণা চালানোর অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, এ ধরনের আচরণের জন্য নেদারল্যান্ডসকে অবশ্যই মূল্য দিতে হবে। তাদের শিখতে হবে কূটনীতি কী। আমরা তাদের আন্তর্জাতিক কূটনীতি শিক্ষা দিয়ে ছাড়বো।’

২০১৩ সালে ইউরোপে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের আশ্রয় দিয়েছিল। শর্ত ছিল ভিসাবিহীন ভ্রমণের। গত বছর অভিবাসীদের গ্রিসে পাড়ি দেওয়া অভিবাসেরও আটকে দিয়েছিলো তারা। এজন্য আর্থিক সহায়তা দাবি করে এবং ইইউর সদস্যপদ চায় তারা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এমএইচ

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম