বেঁচে আছেন সব আরোহী

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৭, ০২:৫০আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৩:০৪
image

বেঁচে আছেন সব আরোহী সাউথ সুদানে অবতরণের সময় বিধ্বস্ত হওয়া বিমানের সব আরোহী বেঁচে আছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবার উয়েই বিমানবন্দরের রানওয়েতে বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল, এতে বিমানে থাকা সব আরোহীর প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তবে বাস্তবে এর উল্টোটাই ঘটলো। এ ঘটনাকে ‘অলৌকিক’ হিসেবে আখ্যা দিয়েছেন সাউথ সুদানের প্রেসিডেন্টের মুখপাত্র আতেনি ওয়েক আতেনি।

সিএনএন-এর খবরে বলা হয়েছে, বিমানটিতে মোট ৪৩ জন আরোহী ছিলেন। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, মোট আরোহীর সংখ্যা ছিল ৪৪। তবে যাত্রীদের মধ্যে অনেকে সামান্য আহত হয়েছেন।

সাউথ সুদানের প্রেসিডেন্টের মুখপাত্র আতেনি ওয়েক আতেনি বলেন, এটা পুরোপুরি অলৌকিক। এখানে শুধু সামান্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। একজন মানুষেরও মৃত্যু হয়নি।

আতেনি ওয়েক আতেনি বলেন, বিমানের ডান পাশের ডানা একটি গাড়িকে আঘাত করলে বিমানটির ডান পাশে আগুন ধরে যায়। এ সময় পাইলট বিমানের পেছন দিকের দরজা খুলে দেন। ক্রুরা আরোহীদের সবাইকে সরিয়ে আনেন।

বিমান থেকে বেরিয়ে অনেকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে তাদের সবাইকে একসঙ্গে পাওয়া যায়নি।

সাউথ সুদানের সংবাদমাধ্যম ন্যাশনাল কুরিয়ার দুর্ঘটনার কয়েকটি ছবি প্রকাশ করেছে। ছবিতে ওয়াও বিমানবন্দরে বিধ্বস্ত বিমান পুড়ে যাওয়ার চিহ্ন দেখা যায়।

দুর্ঘটনাস্থলের কাছ থেকে বিমানবন্দরের এক শ্রমিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এখনও কারও মৃত্যু হয়নি তবে অনেকেই আহত।

দুর্ঘটনাকবলিত বিমানটির মালিক সাউথ সুপ্রিম এয়ারলাইন্স। স্থানীয় একজন কর্মকর্তা বিবিসিকে জানান, বিমানটি রাজধানী থেকে ওয়াও বিমানবন্দরে অবতরণ করে।

বিমানটির কর্মকর্তা জেমস ডিমো ডেং বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, দুর্ঘটনায় আহত ১৭-১৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

/এমপি/এসএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম