ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, ১৫:৪৫আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৫:৪৫

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) ফরাসি শহর উইমেরুক্সের কাছে একটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে আরও প্রায় শত জনকে। পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

অভিবাসীদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি কোস্ট গার্ড।

উপকূলরক্ষী এক মুখপাত্র বলেছেন, আরও মানুষের সন্ধানে সমুদ্রে এখনও উদ্ধার অভিযান পরিচালনা করছেন কর্মকর্তারা। লা ভয়ক্স ডু নর্ড পত্রিকা জানিয়েছে, মঙ্গলবারের প্রথম দিকে প্রায় ১০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এই অভিযানে অংশ নিয়েছিল তিনটি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি উদ্ধারকারী নৌকা।

যুদ্ধ এবং দারিদ্র্যতার থেকে মুক্তির আশায় সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়া থেকে পালিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছেছেন কয়েক হাজার অভিবাসী।

চ্যানেলটি বিশ্বের ব্যস্ততম শিপিং লেনগুলোর মধ্যে একটি। এর শক্তিশালী স্রোত ছোট নৌকাগুলোর জন্য এই চ্যানেল পাড়ি দেওয়া বিপজ্জনক করে তোলে।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম