বার্মিংহাম থেকে গাড়িটি ভাড়া করেছিলেন লন্ডনের হামলাকারী!

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৭, ১৮:৩৩আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৮:৩৯
image

লন্ডনের হামলার ছবি লন্ডনের হামলায় যে গাড়িটি ব্যবহৃত হয়েছিল তা বার্মিংহামের শহর এলাকার এন্টারপ্রাইজ হোল্ডিংস-এর শাখা থেকে ভাড়া করা হয়। এন্টারপ্রাইজের এক কর্মী লাইসেন্স প্লেট দেখে গাড়িটি শনাক্ত করেছেন। ওই এন্টারপ্রাইজ সংশ্লিষ্ট এক সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি জানিয়েছে।

হামলায় ব্যবহৃত গাড়িটির ব্যাপারে এন্টারপ্রাইজ হোল্ডিংস এর মুখপাত্র বলেন ‘আমরা নিশ্চিত করতে পারি যে গতকাল দুপুরের মর্মান্তিক ওই হামলায় ব্যবহৃত গাড়িটি আমাদের এখানকার। অনলাইনের একটি ছবিতে এক কর্মী লাইসেন্স প্লেট দেখে গাড়িটি শনাক্ত করেছেন। তা ঠিক আছে কিনা যাচাই করতে আমরা আরেকটি পরীক্ষা করেছি এবং কর্তৃপক্ষকে তা জানিয়েছি। আমরা পুরোপুরিভাবে কর্তৃপক্ষকে সহায়তা করছি এবং তদন্তের স্বার্থে আমরা যেকোনও ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।’

উল্লেখ্য, বুধবার ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন এক হামলাকারী। সেসময় বেশ কয়েকজন হতাহত হন। পরে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন তিনি। তখন পুলিশ হামলাকারীকে গুলি করে তাকে রুখে দেয়। গুলিতে নিহত হয় হামলাকারী। 

পরে বুধবার রাতে বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার ‌সংবাদ সম্মেলনে এ অভিযানের ব্যাপারে কথা বলেন মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত উপ-কমিশনার মার্ক রাউলি। তিনি জানান,লন্ডন, বার্মিংহামসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পরে এক টুইট বার্তায় রাউলি জানান, গ্রেফতারকৃতের সংখ্যা আট। এখন পর্যন্ত ছয়টি বাড়িতে অভিযান চালানোর খবর নিশ্চিত করেছেন তিনি। তবে আগেরদিন পুলিশের পক্ষ থেকে নিহতের যে সংখ্যা জানানো হয়েছিল তা সংশোধন করে নতুন সংখ্যা জানিয়েছেন রাউলি। তিনি জানান, হামলাকারীসহ নিহতের সংখ্যা ৫ জন নয় বরং ৪ জন। পরে ওই আহত পুলিশ কর্মকর্তাও নিহত হন।

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম