যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে ‘জাতীয় গণহত্যা দিবস’ পালিত

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
২৬ মার্চ ২০১৭, ১০:১৯আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১০:২০
image

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে ‘জাতীয় গণহত্যা দিবস’ পালিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘জাতীয় গণহত্যা দিবস’ পালিত হয়েছে। ২৫ মার্চের ভয়াল রাতের নারকীয় পাকিস্তানি গণহত্যাকে স্মরণ করে দিনটি পালন করা হয়।

দূতাবাস প্রাঙ্গনে আয়োজিত ‘জাতীয় গণহত্যা দিবস’-এর ওই অনুষ্ঠানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। পড়ে শোনানো হয় দিনটি উপলক্ষ্যে দেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী। দিনটিকে উপলক্ষ্য করে দূতাবাস প্রাঙ্গনে পাকিস্তানি নৃশংসতার আলোকচিত্র ও তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।  

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় সংঘটিত পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যাকে মানব-ইতিহাসের অন্যতম নৃশংস নিধনযজ্ঞ বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি জানান, জিয়া বাংলাদেশের ওপর পাকিস্তান সেনাবাহিনীর কাঠামোগত গণহত্যায় ৩০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারান। যৌন হয়রানির শিকার হন দেশের এক তৃতীয়াংশ তরুণী। ১ কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। আর ৩ কোটি মানুষ দেশের ভেতরে ঘরহারা জীবন যাপনে বাধ্য হয়।’

জিয়া উদ্দিন বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে’।

উল্লেখ্য, গত ১১ মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ২৫ মার্চকে গণহত্যা দিবস পালনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ২০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ওই দিন পাকিস্তানি বাহিনীর বর্বর হামলার কালো রাতকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম