হংকংয়ে নতুন নেতৃত্বের অপেক্ষা

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৭, ১২:৩৩আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১২:৩৪
image

হংকংয়ের নেতা হচ্ছেন এদেরই একজন একজন নতুন নেতার জন্য অপেক্ষা করছে হংকং। তবে গণমানুষের ভোটে তিনি নির্বাচিত হবেন না। নির্বাচকদের একটি কমিটি নতুন এই নেতা বেছে নেবে। সেই কমিটির বেশিরভাগ সদস্যই বেইজিংপন্থী। তাই হংকংবাসী যেমন করে জোরালো কণ্ঠের নেতা চাইছেন, তেমন নেতৃত্ব যে আসছে না, তা প্রায় নিশ্চিত।

নির্বাচন সামনে রেখে প্রায় ১ হাজার মানুষ রাস্তায় নেমে তাদের দাবি জানিয়েছেন। তাদের মূল দাবি নিজেদের নেতা নির্বাচনে নিজের পছন্দের কথা আরো জোরালো কণ্ঠে বলতে পারা।

জনমত জরিপ অনুযায়ী, এই নির্বাচনে জনতার পছন্দে এগিয়ে রয়েছেন জন সাং। তবে চীন চাইছে ক্যারি ল্যামকে। তিনি বর্তমান নেতার সহাকারী। ধারণা করা হচ্ছে নির্বাচনে তিনি জয় লাভ করবেন। নির্বাচনে বিজয়ী হলে তিনিই হবেন হংকংয়ের প্রথম প্রধান নারী নির্বাহী।

প্রতিদ্বন্দ্বিতায় আরও রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি উ কুয়োক-হিং।

হংকংয়ের বর্তমান নেতা সি লিয়াংয়ের মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ে। ১২ আসনের নির্বাচন কমিটি তিন নেতার মধ্যে থেকে একজনকে বেছে নেবে।

নতুন নেতা নির্বাচনে চীনা পদ্ধতি বাতিলের দাবিতে ২০১৪ সালে হংকংয়ে শুরু হয়েছিল ‘ছাতা বিপ্লব।’ এতে অবাধ নির্বাচনের দাবি জানানো হলেও তা কার্যত ব্যর্থ হয়েছে। ২০১৬ সালের শেষের দিকে অনেকটা হঠাৎ করেই লিয়াং ঘোষণা দেন পারিবারিক কারণে তিনি আর নির্বাচনে লড়বেন না। তবে ততদিনে তার জনপ্রিয়তা তলানিতে ঠেকে।

নির্বাচনে জিততে তার উত্তরসূরির প্রয়োজন হবে ৬০১টি আসন। কেউ যদি প্রয়োজনীয় ভোট না পান তবে সর্বোচ্চ ভোট পাওয়া দু’জনকে নিয়ে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ হবে। গতবছর নির্বাচন কমিটিতে ৩২৫ আসন নিশ্চিত করে গণতন্ত্রপন্থীরা। তবে এতে তারা এতটা ক্ষমতা পেয়ে যাননি পরবর্তী প্রধান নির্বাহী তারা বাছাই করবেন।

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম