ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠিতে শুরু হলো ব্রেক্সিটের আনুষ্ঠানিক প্রক্রিয়া

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৭, ১১:১৬আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৪:৩৮
image

চিঠিতে স্বাক্ষর করছেন থেরেসা মে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে স্বাক্ষর করে ব্রেক্সিটের অনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। বুধবার ওই চিঠি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে হস্তান্তর করা হবে।

লিসবন চুক্তির আর্টিকেল ৫০ অনুসারে ইইউ কর্মকর্তাদের চিঠি দিচ্ছে ব্রিটেন। থেরেসা মে স্বাক্ষরিত চিঠিটি হস্তান্তর করবেন ইইউ-তে ব্রিটেনের রাষ্ট্রদূত টিম বারো। এর পরই শুরু হবে এই বিচ্ছেদের দুই বছরব্যাপী আনুষ্ঠানিক প্রক্রিয়া ও আলোচনা।

বুধবার দুপুরে থেরেসা মে মন্ত্রীসভার বৈঠকে পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে একটি বিবৃতি দেবেন, যেখানে তিনি তাদের অবহিত করবেন যে ইইউ থেকে যুক্তরাজ্যের বিদায়ের সময় গণনা শুরু হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, তিনি আলোচনার সময় যুক্তরাজ্যের প্রতিটা মানুষের প্রতিনিধিত্ব করবেন, যাদের মধ্যে ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিকরাও রয়েছেন। ব্রেক্সিটের ফলে তাদের ভাগ্যে কী হবে সেটি এখনো অনিশ্চিত।

গতবছরের জুনে এক গণভোটে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয় ব্রিটিশ নাগরিকরা।

থেরেসা মে তার বক্তব্যে ব্রেক্সিট ঘিরে যে বিভক্তি তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের বিষয়েও কথা বলবেন।

এদিকে, বিরোধী দল লেবারের নেতা, জেরেমি করবিন বলেছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার দল সম্মান করে, তবে সরকারের প্রতিটি পদক্ষেপের দিকেই তারা নজর রাখবে।

আর্টিকেল ৫০ দুই পক্ষকেই একটি চুক্তিতে পৌছানোর জন্য দুই বছর সময় দেবে। যদি দুই পক্ষই আলোচনার মেয়াদ বাড়াতে সম্মত না হয়, তবে ২০১৯ সালের ২৯ মার্চ ইইউ থেকে ব্রিটেনের বিদায়ের প্রক্রিয়া সম্পন্ন হবে।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম