ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌকাডুবি, শতাধিক নিহতের আশঙ্কা

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৭, ০০:০০আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০৯:৫২

ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌকাডুবি, শতাধিক নিহতের আশঙ্কা ভূমধ্যসাগরে শরণার্থীবাহী একটি রাবারের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫০ মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ নৌকাডুবিতে সম্ভাব্য একমাত্র জীবিত ব্যক্তি গাম্বিয়ার ১৬ বছরের এক বালক। উদ্ধারকর্মীদের সে জানিয়েছে, তার আশঙ্কা নৌকাডুবিতে বাকি সবার মৃত্যু হয়েছে। বুধবার আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

মঙ্গলবার সাগরে একটি ফুয়েল ট্যাঙ্কের ওপর পড়ে থাকতে দেখে গাম্বিয়ার ওই বালককে উদ্ধার করে আইভেন্টা নামের একটি জাহাজ। ওই জাহাজটি থেকে তাকে ইতালিয়ান কোস্ট গার্ডের হাতে তুলে দেওয়া হয়। পরে সেখান থেকে একটি স্প্যানিশ রণতরীতে করে বুধবার তাকে ইতালির সিসিলিয়ান দ্বীপপুঞ্জে পাঠিয়ে দেওয়া হয়।

রোমে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র ফ্লাভিও ডি জিয়াকোমো। তিনি বলেন, উদ্ধারকৃত বালকটি বলছে বাকি সবার মৃত্যু হয়েছে। তবে এখনও কিছুটা আশা রয়েছে যে, ইতালিয়ান কোস্ট গার্ড অন্যদের উদ্ধার করতে পারবে।

নৌকাটিতে থাকা অন্যদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছে বৃহস্পতিবার নাগাদ সেটা জানা যাবে বলে মনে করা হচ্ছে। সূত্র: রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম