পাকিস্তানে মসজিদের কাছে বোমা বিস্ফোরণে নিহত ২২

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৭, ১৬:১৩আপডেট : ৩১ মার্চ ২০১৭, ২০:৫৯
image

পাকিস্তানে মসজিদের কাছে বোমা বিস্ফোরণে নিহত ২২

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে পারাচিনার শহরে একটি মসজিদের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০জন। শুক্রবার আফগান সীমান্তবর্তী এই শহরে একটি গাড়ি বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবার জুম্মার নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। জানা গেছে, মসজিদের নারীদের প্রবেশপথের কাছেই গাড়িটি বিস্ফোরকসহ পার্ক করা ছিল। সেখানেই বিস্ফোরিত হয় গাড়িটি।

আহতদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় হাসপাতালের এক ডাক্তার জানান, চিকিৎসায় আহতের জন্য রক্ত প্রয়োজন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমাদের এখানে আহতরা প্রাইভেট কার ও অ্যাম্বুলেন্সে করে আসছেন।’

এই হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বিস্ফোরণের পর স্থানীয় দোকানপাট বন্ধ রয়েছে। কুররামের রাজধানী পারাচিনারের বেশিরভাগ নাগরিকই শিয়া সম্প্রদায়ের।   

সূত্র : বিবিসি

/এমএইচ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান