পাকিস্তানবিরোধীদের কড়া বার্তা দিলেন সেনাপ্রধান জাভেদ বাজওয়া

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৭, ১২:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৪:৪৬
image

কামার জাভেদ বাজওয়া পাকিস্তানবিরোধীদের কড়া বার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। যারা 'ইসলামাবাদকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন' তাদের সতর্ক করে দিয়েছেন তিনি। বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের মূল্যায়ন ও দেশটির প্রতি অন্য রাষ্ট্রের শ্রদ্ধাবোধ রয়েছে উল্লেখ করে পাকিস্তানবিরোধীদের সেই সত্য উপলব্ধি করার তাগিদ দিয়েছেন তিনি।

দ্বিতীয় পাকিস্তান আর্মি টিম স্পিরিট (প্যাটস) প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদেশি সেনাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ খবরটি নিশ্চিত করে।

আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিকে উদ্ধৃত করে ডন জানায়, মাংলার কাছে পাকিস্তান আর্মি টিম স্পিরিট প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়াদের উদ্দেশে বাজওয়া বলেন, সন্ত্রাসবাদ পুরো বিশ্বে বিরূপ প্রভাব ফেলছে এবং এর বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাকিস্তানকে শান্তিপ্রিয় দেশ দাবি করে তিনি বলেন, পাকিস্তান এ অঞ্চল এবং অন্য জায়গায় শান্তি ও স্থিতিশীলতা আনার লক্ষ্যে কাজ করেছে।

জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রও পরিদর্শন করেন বাজওয়া।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম