পাকিস্তানে মাজারের খাদেমের বিরুদ্ধে ২০ জনকে হত্যার অভিযোগ

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৭, ১২:০৮আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১২:১১
image

মাজারের খাদেমের বিরুদ্ধে ২০ জনকে হত্যার অভিযোগ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরের চক-৯৫-এ অবস্থিত দরবার আলী মুহাম্মদ গুজ্জার মাজারের খাদেম ও তার সহযোগীদের বিরুদ্ধে তিন নারীসহ ২০ জনকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতরা সবাই ওই মাজারের মুরিদ। রবিবার ভোরের দিকে তাদের হত্যা করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সারগোধা শহরের ডেপুটি কমিশনার (ডিসি) লিয়াকত আলী চাট্টা জানিয়েছেন, ‘মাজারের খাদেম আব্দুল ওয়াহিদ ও তার সহযোগীরা প্রথমে মুরিদদের নেশা জাতীয় কোনও বস্তু খাওয়ানো হয় এবং পরে চাপাতি ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।’

তিনি আরও জানান, তিন নারী ও এক পুরুষ আহত  অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। তারাই হত্যাকাণ্ডের কথা পুলিশকে জানিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওয়াহিদ ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

চাট্টা জানান, ওয়াহিদ নির্বাচন কমিশনে কাজ করেন। মাসে দুয়েকবার তিনি মাজারে যেতেন বলে জানা গেছে। ওয়াহিদের বিরুদ্ধে আগেও মুরিদদের নির্যাতনে অভিযোগ উঠেছিল।

অপর এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতরা পাঞ্জাবের বিভিন্ন জেলার বাসিন্দা। হত্যাকাণ্ডের সময় তাদের শরীরে কোনও কাপড় ছিল না। নিহতদের মরদেহ জেলা সদরের হাসপাতালে রাখা হয়েছে।

ওয়াহিদ ওই নিহতদের পিটিয়ে ‘পাপমুক্ত’ করছিল বলে পুলিশের কাছে দাবি করেছে। চাট্টা জানান, ওয়াহিদ সম্ভবত গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছেন। তবে স্থানীয় অধিবাসীরা তার মানসিক অসুস্থতার কথা অস্বীকার করেছে।  

এই ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম