বিস্ফোরণের পর পিটার্সবার্গের সব সাবওয়ে স্টেশন বন্ধ, পুতিনের প্রতিক্রিয়া

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৭, ১৯:০৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৯:৪০
image

বিস্ফোরণের পর পিটার্সবার্গের সব সাবওয়ে স্টেশন বন্ধ, পুতিনের প্রতিক্রিয়া রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ মেট্রো সিস্টেমে বিস্ফোরণে প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, হামলার উদ্দেশ্য জানতে তদন্তে সন্ত্রাসবাদসহ সব দিক বিবেচনায় নেওয়া হবে।  বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। এদিকে বিস্ফোরণের পর ৮টি রেল স্টেশন বন্ধের খবর পাওয়া গেছে।

রুশ সংবাদ সংস্থাগুলো বলছে, মেট্রো সিস্টেমে দুটি বিস্ফোরণ হয়েছে। প্রথম বিস্ফোরণটি হয় সেনায়া প্লোশচাদ মেট্রো স্টেশনে। দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে ইন্সটিটিউট অব টেকনোলজি স্টেশনের কাছে। ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সন্ত্রাসবাদসহ সম্ভাব্য সব কারণকে মাথায় রেখে তদন্ত চলবে। পুতিন বলেন, তদন্তই সব বলবে। সম্ভাব্য সব দিক মাথায় রেখে তদন্ত চালাব আমরা। তবে শুরুতেই আমরা দেখতে চাইব, হামলাটি সন্ত্রাসবাদী ধারার কিনা।

ঘটনায় ১০ জনের নিহত হওয়ার আশঙ্কা করছে রাষ্ট্রীয় রুশ সংবাদমাধ্যম আরটি। একইভাবে দ্য ইন্ডিপেনডেন্টের খবরেও হতাহতের সম্ভাব্য সংখ্যা ১০ জন বলা হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি  রুশ বার্তা সংস্থা তাসকে উদ্ধৃত করে ১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

বিবিসি জানিয়েছে,  সেখানে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি সন্ত্রাসবাদী হামলা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ওই ঘটনার পর অন্তত আটটি রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক