জাতিসংঘের পরিবার পরিকল্পনা খাতে মার্কিন বরাদ্দ বন্ধ করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৭, ১১:০৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১১:১৪
image

জাতিসংঘের পরিবার পরিকল্পনা খাতে বরাদ্দ বন্ধ করলেন ট্রাম্প বিশ্বের দেড় শতাধিক দেশে পরিবার পরিকল্পনা খাতে কাজ করা সংস্থা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) থেকে মার্কিন বরাদ্দ বন্ধ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি ট্রাম্প প্রশাসনের অর্থ বরাদ্দ বন্ধের বিষয়টি অবগত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইউএনএফপিএ বিশ্বব্যাপী বাধ্যতামূলক গর্ভপাত এবং অনিচ্ছাকৃত বন্ধ্যাত্বকরণ চালিয়ে থাকে। এজন্য মার্কিন প্রশাসন এ খাতে বরাদ্দ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।’

চীনা পরিবার পরিকল্পনা নীতির বিষয়টি উল্লেখ করে ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘চীন সরকারের পরিবার পরিকল্পনা নীতিতে বাধ্যতামূলক গর্ভপাত এবং অনিচ্ছাকৃত বন্ধ্যাত্বকরণ বৈধ। আর পরিবার পরিকল্পনা খাতে চীনের অংশীদার হিসেবে ইউএনএফপিএ তা তদারকি করে থাকে।  

এবারই প্রথম প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প প্রশাসন জাতিসংঘের কোনও কার্যক্রম থেকে বরাদ্দ বন্ধ করলো।

মার্কিন বরাদ্দ বন্ধের নিন্দা জানিয়েছে ইউএনএফপিএ। তাদের কার্যক্রমে কোনও আইন ভঙ্গ হয়নি বলেও দাবি করে ইউএনএফপিএ বলেছে, ‘মার্কিন প্রশাসনের ওই বিবৃতি ভ্রান্তিপূর্ণ। আমরা কেবল ব্যক্তিগত পর্যায়ে দম্পতিদের সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে থাকি। আমার কারও ওপর এমন সিদ্ধান্ত চাপিয়ে দিই না।’

ইউএনএফপিএ জানিয়েছে, গত বছর তারা অপরিকল্পিত গর্ভধারণ, অনিরাপদ গর্ভপাত দূর করে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে।  

২০১৭ সালের জন্য প্রায় তিন কোটি ২৫ লাখ ডলারের বরাদ্দ বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। তবে ইতোমধ্যে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-র কাজে ব্যয় করা হবে।

চলতি বছরের শুরুতে ট্রাম্প গর্ভপাতে সাহায্য করে এমন যে কোনও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।

/এসএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম