আবারও জাপান সাগরে উ. কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৭, ০৯:০৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১১:৫৪
image

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া জাপান সাগরে আবারও একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর সিনপো থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এর আগে মার্চেও জাপান সাগরে একযোগে চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া। মার্কিন ও দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিক্ষেপ করার পর ক্ষেপণাস্ত্রটি ৬০ কিলোমিটার পথ অতিক্রম করে।

সম্প্রতি চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলোকে উত্তর কোরিয়া শান্তিপূর্ণ বলে দাবি করে আসলেও পশ্চিমা দেশগুলোর মতে, তা তাদের পারমাণবিক অস্ত্র উন্নয়নেরই অংশ।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ঠিক আগমুহূর্তে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো। তাদের আলোচনার একটা উল্লেখযোগ্য অংশ জুড়েই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও আঞ্চলিক শান্তি বজায় রাখার বিষয়টি থাকবে বলে জানা গেছে।

মার্কিন সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়া কেএন-১৫ মডেলের একটি মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) উত্তর কোরিয়ার নিক্ষেপ করা যে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে, তাতে উত্তর আমেরিকার জন্য হুমকির কারণ নেই।’ 

গত মাসেও জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া

জাপান এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাকে ‘উস্কানিমূলক’ বলে মন্তব্য করেছে। দক্ষিণ কোরিয়া বলেছে, এটি উত্তর কোরিয়ার ‘উন্মত্ত চ্যালেঞ্জ’। জাতিসংঘ বলছে, ‘এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায় ও কোরিয়া উপদ্বীপের শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি।’

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘নতুন পর্যায়ের হুমকি’ বলে মন্তব্য করেছেন।  

এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, ‘আবারও উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাষ্ট্র এ নিয়ে বহুবার কথা বলেছে। আমাদের আর কিছু বলার নেই।’

এর আগে ৬ মার্চ উত্তর কোরিয়ার চীন সীমান্তের নিকটবর্তী তংচ্যাং-রি অঞ্চল থেকে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তখন দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।  

পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘ বেশ কয়েকবার নিষেধাজ্ঞা জারি করলেও ওই কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া।  

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম