মিয়ানমারে নৌ দুর্ঘটনায় নিহত ২০

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৭, ১০:০৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১২:১৯
image

উদ্ধার অভিযান মিয়ামারের ইয়াঙ্গুন শহরের নিকটবর্তী পাথেইনের একটি নদীতে যাত্রীবাহী নৌকা ও কার্গো ট্রলারের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার ওই দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এতে ৮০ জন যাত্রী ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের পর অতিথিরা ওই নৌকায় করে ফিরছিলেন।

দ্য গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, দুর্ঘটনার পর ১৪ জন নারী ও চারজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাকি দু’জনের মরদেহ উদ্ধার করা না গেলেও তাদের মৃত বলেই উল্লেখ করা হয় ওই সংবাদমাধ্যমে। উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলেও ওই সংবাদমাধ্যমে জানানো হয়।

মিয়ানমারে নৌ দুর্ঘটনা নতুন কিছু নয়। এর আগে গত অক্টোবরে শিক্ষক ও শিক্ষার্থীদের বোঝাই একটি লঞ্চ মধ্য মিয়ানমারের চিন্ডউইন নদীতে ডুবে যায়। এতে ৭৩ জন নিহত হন।

২০১৫ সালের মার্চে পশ্চিম রাখাইন রাজ্যে উপকূলীয় এলাকায় প্রায় ২০০ যাত্রী বোঝাই একটি ফেরি ডুবে ৬০ জনের প্রাণহানি ঘটে।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম