স্বামীর মৃত্যুর ব্রেকিং খবর দিলেন উপস্থাপিকা

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৭, ১০:৫৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৪:৫৬
image

সুপ্রীত কর স্বামীর মৃত্যুর ব্রেকিং খবর পড়তে হয়েছে ভারতীয় এক সংবাদ উপস্থাপিকাকে। হৃদয়ের আবেগ নিয়ন্ত্রণ করে কাজটি করতে সমর্থও হয়েছেন ছত্তিশগড়ে ওই বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা। হিন্দুস্থান টাইমস-এর এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

হিন্দুস্থান টাইমস-এর খবরে বলা হয়, আইবিসি-টোয়েন্টি চ্যানেলের সংবাদ পাঠিকা সুপ্রীত কর নিজের আবেগ নিয়ন্ত্রণ করে কঠিন এই কাজটি করেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার সকালের সংবাদ উপস্থাপনার দায়িত্ব ছিল সুপ্রীতের। ওই সময় একজন রিপোর্টার মহাসামুন্দ জেলার পিথারা এলাকায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার খবর জানান।

দুর্ঘটনায় পড়া রেনোয়া ডাস্টার গাড়িটির পাঁচ যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। যদিও ওই সময় রিপোর্টার হতাহতদের পরিচয় জানাতে পারেননি। কিন্তু সুপ্রীতের জন্য এটুকুই যথেষ্ট ছিল। কারণ গাড়ির যাত্রী সংখ্যা আর নামই তাকে বুঝতে সহায়তা করেছিল, ওই গাড়িতে তার স্বামী ছিলেন। কারণ সুপ্রীতের স্বামীরও ওই সময় একই কোম্পানির গাড়িতে করে চার সহযাত্রী নিয়ে ওই পথে যাওয়ার কথা।

কোনও আবেগ না দেখিয়েই সংবাদ পাঠ শেষ করেন সুপ্রীত। তারপর কান্নায় ভেঙে পড়েন।

/বিএ/

আপ /এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম