মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে অভিযান চলাকালে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। শনিবার রাতে অভিযান চলাকালে ওই সেনা প্রাণ হারান। ন্যাটোর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ওই সেনার প্রাণহানীর খবর নিশ্চিত করা হয়।
এক টুইটার পোস্টে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন বিল সালভিন বলেন, ‘শনিবার নাংহার প্রদেশে এক অভিযানে মারাত্মক আহত হন ওই সেনা। তিনি মার্কিন বিশেষ বাহিনীর অপারেটর ছিলেন।
ওই সেনার মৃত্যু সম্পের্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন সালভিন। ভবিষ্যতে আরও তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
আফগানিস্তানে নাংহার প্রদেশকে আইএস অধ্যুষিত অঞ্চল মনে করে মার্কিন সেনাবাহিনী। মার্কিন কর্তৃপক্ষের দাবি, সেখানে অন্তত ৭০০ আইএস জঙ্গি অবস্থান করছে। তবে আফগান কর্তৃপক্ষের ধারণা অনুযায়ী এই সংখ্যা ১৫০০।
২০১৫ সালে প্রদেশটি আইএস প্রথম খোরাসান শাখা খোলার ঘোষণা দেয় আইএস। আরব বিশ্বের বাইরে এটাই ছিল আইএসের প্রথম বিস্তারের ঘোষণা। নাংহারে আইএস দমনের কথা বলে বেশ কয়েকবার বিমান হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র।
/এমএইচ/বিএ/








