এশীয় যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, তোপের মুখে মার্কিন এয়ারলাইন্স

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৭, ১০:০২আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৪:৩০
image

ভিডিও ফুটেজে ওই যাত্রীকে টেনে-হেঁচড়ে বের করে দিতে দেখা যায় ফ্লাইট থেকে এক যাত্রীকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনাইটেড এয়ারলাইন্স। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

বিমানের ভেতর থেকে ধারণ করা করা ওই ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তিকে জোরপূর্বক তার আসন থেকে তুলে টেনে-হিঁচড়ে বভের করে দেওয়া হচ্ছে। রবিবার সন্ধ্যায় শিকাগো থেকে লুইসভিলেগামী ইউনাইটেড এয়ারলাইন্সের এক ফ্লাইটে এ ঘটনা ঘটে।  

৫০ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজটি সামাজিকমাধ্যম টুইটারে প্রকাশের পর অন্তত ১৬ হাজার বার তা রিটুইট করা হয়।

ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন জেইসি ডি অ্যানসপাক। তিনি সেখানে লিখেছেন, ‘বিমানটি পূর্ণ ছিল। কিন্তু ইউনাইটেড কর্তৃপক্ষ জানায়, চারজন কর্মকর্তাকে পরদিন কাজে যোগ দিতে হবে, তাই আমাদের চারজনকে নিজেদের আসন ছেড়ে দিতে হবে। কেউ আসন ছাড়তে রাজি হয়নি। তাই তারা আমাদেরই বেছে নেয়। তারা এক এশীয় ডাক্তার ও তার স্ত্রীকেও বিমান থেকে নেমে যেতে বলে। ওই ডাক্তার জানায়, তাকে পরদিন হাসপাতালে যেতে হবে, তাই তিনি বিমান থেকে নামবেন না। এর দশ মিনিট পর ওই ডাক্তারের রক্তাক্ত চেহারা দেখা যায়।’

ভিডিওতে ওই ডাক্তারকে চিৎকার করতে শোনা যায়, ‘আমি বাড়ি যেতে চাই।’ ওই ভিডিও প্রকাশের পর সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে ইউনাইটেড এয়ারলাইন্স ও বেসামরিক বিমান কর্তৃপক্ষ। শিকাগোর বেসামরিক বিমান চলাচল দফতর জানিয়েছে, যে তিন নিরাপত্তা কর্মী ওই ঘটনায় জড়িত ছিলেন, তাদের প্রত্যাহার করা হয়েছে।

এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্সের প্রধান নির্বাহী অস্কার মুনোজ জানান, ‘আমরা এই অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমা চাইছি। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।’

/এসএ/বিএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান