এল সালভাদরে ৫.১ মাত্রার ভূমিকম্প

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৭, ২২:১০আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ২২:৫০

ভূমিকম্প মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে সোমবার মাঝারি আকারের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের তাণ্ডবে অন্তত একজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে দুইজন। দেশটির কর্মকর্তারা ভূমিকম্প ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

গত রবিবার থেকে শতাধিক কম্পনের পর থেকে সোমবার এ ভূমিকম্প আঘাত হানে।

পরিবেশ মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, রাজধানী সংলগ্ন অনটিগুয়ো কাসাতলানের কাছে ভূপৃষ্ঠ থেকে চার কিলোমিটার নিচে ভূমিকম্পটি আঘাত হানে।

ন্যাশনাল সিভিল পুলিশ জানায়, রাজধানী সান সালভাদরের পশ্চিমের একটি মহাসড়কে ভূমিকম্পের কারণে একটি বড় পাথর একটি গাড়ির ওপর পড়লে একজনের মৃত্যু হয়।

রেডক্রস জানায়, একই এলাকায় পৃথক ঘটনায় ভূমিকম্পের সময় দুই ব্যক্তি আহত হলে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।

জননিরাপত্তা প্রধান জর্জ মেলেন্ডেজ বলেন, ভূমিকম্পজনিত পাথরধসের ফলে কয়েকজনকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতীয় বেতারে বলা হয়, ভূমিকম্পের ফলে যানজটের সৃষ্টি হয় এবং কোন কোন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় রাজধানীর বিভিন্ন স্থানে অ্যাম্বুলেন্সগুলো সাইরেন বাজাতে থাকে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে তারা জরুরি অবস্থায় বের হয়। সূত্র: দ্য নেশন।

/এমপি/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম